নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ গৌরনগর বাজারে অস্থায়ী ২৫ টি দোকান ভেঙ্গে গুড়িয়ে ফেলা হয়৷ জানা যায় , কৈলাশহর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অনেকবার সেই সকল দোকানীদের নোটিশ দেওয়া হয়েছিল যে সেই অস্থায়ী দোকানগুলি সেখান থেকে যাতে সরিয়ে নেওয়া হয়৷ কিন্তু মহকুমা প্রশাসনের কথায় ওরা পাত্তা দেয়নি৷ ওরা ওদের মতো করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল৷ আজ এক প্রকার বাধ্য হয়ে কৈলাশহর মহকুমা প্রশাসন সেই অস্থায়ী দোকানগুলি ভেঙ্গে গুড়িয়ে দেয়৷ দোকানিরা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানায় , আমরা বিগত অনেক বছর ধরে সেখানে দোকান দিয়ে আসছি৷ পাশাপাশি এই দোকান দিয়ে আমরা সংসার প্রতিপালন করে আসছি৷ হঠাৎ করে আমাদের দোকানগুলি ভেঙ্গে ফেলার কারণে আমরা রাস্তায় বসে পড়েছি৷ তাই প্রশাসনের কাছে আবেদন ,আমাদের যাতে একটি স্থায়ী শেড নির্মাণ করে দেওয়া৷ এই অভিযানে নেতৃত্ব দেন এডিশনাল এসডিএম নবকুমার জামাতিয়া, গৌরনগর আরডি ব্লকের ভিডিও রামেশ্বর চক্রবর্তী, ডিসিএম সঞ্জয় দে, গৌরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব থেকে শুরু করে কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিশনাল এসডিএম নবকুমার জামাতিয়া বলেন , সেই দোকানিদের জন্য আমার কষ্ট হয়৷ কিন্তু আমরা এই পদক্ষেপ নেওয়ার আগে একাধিকবার তাদেরকে আমরা নোটিশ দিয়েছিলাম যে দোকানগুলি যাতে সেখান থেকে সরিয়ে নেয়৷ কিন্তু ওরা সরায়নি, যার কারণে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে৷

গৌরনগর বাজারে ২৫টি দোকান ভেঙ্গে গুড়িয়ে দিল কৈলাসহর মহকুমা প্রশাসন
Tags:
Releated Posts
রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…
বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন
আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…
সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন
কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…
গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান
আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…


















