News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৌরনগর বাজারে ২৫টি দোকান ভেঙ্গে গুড়িয়ে দিল কৈলাসহর মহকুমা প্রশাসন
Image

গৌরনগর বাজারে ২৫টি দোকান ভেঙ্গে গুড়িয়ে দিল কৈলাসহর মহকুমা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ গৌরনগর বাজারে অস্থায়ী ২৫ টি দোকান ভেঙ্গে গুড়িয়ে ফেলা হয়৷ জানা যায় , কৈলাশহর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অনেকবার সেই সকল দোকানীদের নোটিশ দেওয়া হয়েছিল যে সেই অস্থায়ী দোকানগুলি সেখান থেকে যাতে সরিয়ে নেওয়া হয়৷ কিন্তু মহকুমা প্রশাসনের কথায় ওরা পাত্তা দেয়নি৷ ওরা ওদের মতো করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল৷ আজ এক প্রকার বাধ্য হয়ে কৈলাশহর মহকুমা প্রশাসন সেই অস্থায়ী দোকানগুলি ভেঙ্গে গুড়িয়ে দেয়৷ দোকানিরা সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানায় , আমরা বিগত অনেক বছর ধরে সেখানে দোকান দিয়ে আসছি৷ পাশাপাশি এই দোকান দিয়ে আমরা সংসার প্রতিপালন করে আসছি৷ হঠাৎ করে আমাদের দোকানগুলি ভেঙ্গে ফেলার কারণে আমরা রাস্তায় বসে পড়েছি৷ তাই প্রশাসনের কাছে আবেদন ,আমাদের যাতে একটি স্থায়ী শেড নির্মাণ করে দেওয়া৷  এই অভিযানে নেতৃত্ব দেন এডিশনাল এসডিএম নবকুমার জামাতিয়া, গৌরনগর আরডি ব্লকের ভিডিও রামেশ্বর চক্রবর্তী, ডিসিএম সঞ্জয় দে, গৌরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব থেকে শুরু করে কৈলাশহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিশনাল এসডিএম নবকুমার জামাতিয়া বলেন , সেই দোকানিদের জন্য আমার কষ্ট হয়৷ কিন্তু আমরা এই পদক্ষেপ নেওয়ার আগে একাধিকবার তাদেরকে আমরা নোটিশ দিয়েছিলাম যে দোকানগুলি যাতে সেখান থেকে সরিয়ে নেয়৷ কিন্তু ওরা সরায়নি, যার কারণে  প্রশাসন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে৷

Releated Posts

শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

কৈলাসহর, ২৫ আগস্ট: রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কৈলাসহর বিভাগীয়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

জয়শ্রী-লালজুরি সড়কে বেআইনি মদ বোঝাই গাড়ি আটক, উদ্ধার ৫,০০৭ বোতল বিলাতি মদ

কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল…

ByByReshmi Debnath Aug 25, 2026

কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, আতঙ্ক এলাকায়

বিশালগড়, ২৫ আগস্ট: কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাতের আঁধারে চোরের দল মন্দিরে হানা দিয়ে…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

টানা বৃষ্টিতে জলমগ্ন কল্যাণপুরের আমন ধানক্ষেত, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল কৃষিদপ্তর

কল্যাণপুর, ২৫ আগস্ট: টানা দু’দিনের ভারী বৃষ্টিতে কল্যাণপুর ব্লকের বিস্তীর্ণ আমন ধানক্ষেত জলমগ্ন হয়ে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায়…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top