News Flash

  • Home
  • দেশ
  • আসানসোলে গাড়ির ধাক্কায় মৃত্যু অজ্ঞাত পরিচয় মহিলার
Image

আসানসোলে গাড়ির ধাক্কায় মৃত্যু অজ্ঞাত পরিচয় মহিলার

আসানসোল, ১৭ জুলাই (হি.স.) : আসানসোল উত্তর থানার ১৯ নম্বর জাতীয় সড়কের গাড়ুইয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক মহিলার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স আনুমানিক ৫০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল সাড়ে নটা নাগাদ আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ুইয়ে রাস্তা পার করছিলেন অজ্ঞাত পরিচয় ওই মহিলা। আচমকাই একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে। খবর পেয়ে আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, গাড়ির ধাক্কায় মহিলার শরীর একেবারে পিষে গিয়েছে। যে কারণে তাকে শনাক্ত করা অসম্ভব। তবুও তার নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

হাইওয়ে প্রকল্পের ১৮৭ কোটি টাকা তছরুপের অভিযোগ, রিলায়েন্স ইনফ্রার বিরুদ্ধে মামলা ইডির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): হাইওয়ে প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ১৮৭ কোটি টাকা অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি…

ByByNews Desk Aug 9, 2026

বাংলায় মানবপাচারের চেষ্টা রুখল এসএসবি, উদ্ধার নাবালিকা

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভারত-নেপাল সীমান্ত দিয়ে মানবপাচারের চেষ্টা রুখে দিল সশস্ত্র সীমা বল (এসএসবি)। অভিযানে ১৭…

ByByNews Desk Aug 9, 2026

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top