নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ কৈলাসহর পৌর পরিষদের অন্তর্গত দক্ষিণ কাছরঘাট এলাকায় কালী মন্দির সরানোকে কেন্দ্র করে উত্তেজনা৷ মোতায়েন বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷ ঘটনার বিবরনে জানা যায় গত কিছুদিন আগে কৈলাশহর দক্ষিণ কাছরঘাট এলাকায় কৈলাসহর মহকুমা শাসকের তরফ থেকে একদিনের জন্য কালী পুজো করার পারমিশন দেওয়া হয়৷ স্থানীয় এলাকাবাসী অস্থায়ী কালী মন্দির তৈরি করে কালী পূজাও করেন এবং পরবর্তী সময়ে এই অস্থায়ী কালী মন্দির স্থায়ী করতে চাইছেন৷ মন্দির সরাতে চাইছেন না স্থানীয় এলাকাবাসীরা৷ পাশাপাশি ১৫ ও ২০ বছর ধরে কাছরঘাট এলাকায় এই পূজা করে আসছেন এলাকাবাসী৷ ঘটনাস্থলে এসে উপস্থিত হন কৈলাশহর মহকুমা শাসক প্রদীপ সরকার, মহকুমা পুলিশ আধিকারিক শিবচন্দ্র দে, কৈলাশহর থানার ওসি সঞ্জীব লস্কর,চেয়ারপারসন চপ্পলা রানী দেব রায়

কৈলাসহরে কালী মন্দির সরানোক কেন্দ্র করে উত্তেজনা
Tags:


















