News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাগবাসায় আগ্ণেয়াস্ত্র কারবারের সাথে জড়িত দুই যুবক গ্রেপ্তার হেরোইন সহ
Image

বাগবাসায় আগ্ণেয়াস্ত্র কারবারের সাথে জড়িত দুই যুবক গ্রেপ্তার হেরোইন সহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ বড় সাফল্যের পথে উত্তর জেলা পুলিশ৷  নেশা কারবার ও আগ্ণেয়াস্ত্র কারবারের সঙ্গে জড়িত দুজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷  একদিকে নেশা কারবারীরা আর অন্যদিকে নেশা কারবারকে তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যেসব আগ্ণেয়াস্ত্র দরকার হয় এখন সেইসব আগ্ণেয়াস্ত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে আসতে শুরু করেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে এসেছে৷ ঘটনার বিবরণে জানা যায় গতকাল অর্থাৎ রবিবার রাতে জাতীয় সড়কের উপর দিয়ে একটি লাল রঙের অলটো গাড়ি নম্বর টি আর ০২ ডি ০৭৯০ কে বাগবাসা আউটপোষ্টের পুলিশ তল্লাশি করলে সন্দেহজনকভাবে দুজনকে ধরা হয়৷ তাদের কাছে দুটি মোবাইল ছিল৷ এই মোবাইল গুলিতে অনেক আপত্তিকর বেআইনি ছবি পাওয়া যায়৷ পাশাপাশি তাদের কাছ থেকে ২২ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ৷ তদন্তের স্বার্থে পুলিশ এগুলিকে গোপনে রেখে তল্লাশি চালিয়ে যাচ্ছে৷ জানা গেছে এই দুইজন আসামের করিমগঞ্জ জেলার বাহারুল ইসলাম এবং আজিজুল রহমান মিয়া৷ রাজ্যের বিভিন্ন বেআইনি আগ্ণেয়াস্ত্র ব্যবসার সাথে তাদের একটা ঘনিষ্ঠ যোগাযোগের সন্ধান পাওয়া গেছে৷ রাজধানী আগরতলার সাথে একটি চক্র তাদেরকে বহি রাজ্য থেকে আগ্ণেয়াস্ত্র আমদানিতে মদত দিচ্ছে, যাতে করে রাজ্যের শান্তির পরিবেশ বিঘ্নিত করে বন্দুক রাজ চালু করা যায়৷ উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী তাদেরকে বিশেষ নজরে রেখে তল্লাশি জারি রেখেছেন৷ এদিকে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সীমান্ত সুরক্ষা বাহিনী বাংলাদেশে পাচার করতে নিয়ে যাওয়া ৪৫ কেজি চিনি সহ নয়ন চৌহান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷ সোমবার সকালে ধর্মনগর রেল স্টেশন থেকে বেনু দেবী নামে এক মহিলাকে ধর্মনগর থানার পুলিশ সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে৷তল্লাশিতে তার কাছ থেকে ছয় কেজি গাঁজা পাওয়া যায়৷ বেনু দেবীর বাড়ি বিহার রাজ্যের সমস্তিপুর৷ তবে রাজ্যে যেভাবে নেশার পাশাপাশি আগ্ণেয়াস্ত্রের আগমন কতিপয় দুষৃকতী শুরু করেছে তাতে সাধারণ ত্রিপুরাবাসীর কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে৷ যদিও উত্তর জেলার পুলিশ সুপারের নেতৃত্বে অনেক নেশা কারবারি এবং আগ্ণেয়াস্ত্র কারবারি তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছুতে ব্যর্থ হচ্ছে৷

Releated Posts

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026

লাটিয়াপুড়ায় নদীবাঁধ মেরামতের কাজ ঘিরে স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে কাজ বন্ধ

কৈলাসহর, ২৫ আগস্ট: সম্প্রতি ভারী বৃষ্টির জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

কৈলাসহর, ২৫ আগস্ট: রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কৈলাসহর বিভাগীয়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

জয়শ্রী-লালজুরি সড়কে বেআইনি মদ বোঝাই গাড়ি আটক, উদ্ধার ৫,০০৭ বোতল বিলাতি মদ

কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top