News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকারের শাসনকালে ত্রিপুরায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে : জিতেন্দ্র চৌধুরী
Image

বিজেপি সরকারের শাসনকালে ত্রিপুরায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে : জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৭ জুলাই (হি.স.) : বিজেপি সরকারের শাসনকালে ত্রিপুরায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। গত পাঁচ বছর ধরে রাজনৈতিক হস্তক্ষেপের জন্য রাষ্ট্রপতি কালার্স পদকপ্রাপ্ত পুলিশ স্বাধীন ভাবে কাজ করতে পারছে না। আজ সাংবাদিক সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে একথা বললেন সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী।

সাথে তিনি যোগ করেন, সহকর্মীর হত্যায় আদালতে পুলিশ দুর্বল চাজর্শিট জমা দেওয়ার কারণে ৭ জন অভিযুক্ত খালাস হয়ে যাওয়ার পর এনিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় শুরু হয়েছে। এদিন তিনি দাবি জানিয়েছেন, সাব ইন্সপেক্টর দূর্গা কুমার রাঙ্খল হত্যাকাণ্ডে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে পুনরায় উচ্চ আদালতে আপিল করা হোক।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ নভেম্বর পাচারকারীদের গাড়ির চাপায় কলমচৌরা থানার কর্তব্যরত পুলিশের সাব ইন্সপেক্টর দূর্গা কুমার রাঙ্খলের মৃত্যু হয়েছিল। তখন নেশাকারবারি ও পাচারকারীরা পুলিশকে খুন করেছে বলে অভিযোগ উঠে এসেছিল। পরবর্তী সময়ে আদালতের মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু পুলিশ আদালতে দুর্বল চাজর্শিট জমা দেওয়ার কারণে ৭ জন অভিযুক্ত খালাস হয়ে যাওয়ার পর এনিয়ে বিভিন্ন  মহল থেকে সমালোচনার ঝড় শুরু হয়েছে। তাই এদিন তিনি সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন, অন্য জেলার পুলিশ আধিকারিক দিয়ে কমিটি গঠন করে তদন্ত পুনরায় শুরু করা এবং হত্যা কান্ডে রাজ্য সরকারের তরফ থেকে উচ্চ আদালত মামলা দায়ের করা হোক।

এদিন শ্রী চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেন, রাষ্ট্রপতি কালার্স পদকপ্রাপ্ত পুলিশ রাজনৈতিক হস্তক্ষেপের জন্য স্বাধীন ভাবে কাজ করতে পারে না। বিজেপি সরকারের শাসনকালে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। তাঁর কথায়, বিজেপির শাসনকালে রাজ্যের গণতন্ত্র এবং বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। পাশাপাশি এদিন রাজ্যে চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তিনি।

Releated Posts

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

কৈলাসহরে পানীয়জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

কৈলাসহর, ১ মে: দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে পানীয়জলের চরম সংকটে ভুগছে কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top