News Flash

  • Home
  • প্রধান খবর
  • কম্বলকাণ্ডে সুপ্রিম কোর্টে আগাম জামিন জিতেন তিওয়ারির স্ত্রীর
Image

কম্বলকাণ্ডে সুপ্রিম কোর্টে আগাম জামিন জিতেন তিওয়ারির স্ত্রীর

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি. স.) : কম্বলকাণ্ডে সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পেলেন জিতেন তিওয়ারির স্ত্রী চৈতালি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কম্বল বিতরণকাণ্ডে অভিযুক্ত চৈতালি।

আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তিওয়ারি, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরব গুপ্ত এবং বিজেপি নেতা তেজপ্রতাপ সিং প্রত্যেকেই আগাম জামিন পেলেন সুপ্রিম কোর্ট থেকে। এনারা এতদিন সুপ্রিম কোর্টের রক্ষাকবচে ছিলেন। কলকাতা হাইকোর্ট থেকে জিতেন্দ্র তিওয়ারি জামিন পেয়েছেন আগেই। তবে শর্ত সাপেক্ষে।

গত ১৪ ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রামকৃষ্ণ ডাঙায় কম্বল বিতরণে পদস্পৃষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের মধ্যে থেকে কাল্লার একটি পরিবার মামলা করেছিল। সেই মামলা-ই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। এই মামলায় অভিযুক্ত প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির শর্তসাপেক্ষে জামিন হয়।

কলকাতা হাইকোর্টে থেকে শর্তসাপেক্ষে জামিন হয় জিতেন্দ্র তিওয়ারির। কী সেই শর্ত? জিতেন্দ্র তিওয়ারি আসানসোল পুরনিগম এলাকায় প্রবেশ করতে পারবেন না। এখনও পর্যন্ত এই শর্ত রয়েছে। যে কারণে পঞ্চায়েত ভোট চলাকালীন জিতেন্দ্র তিওয়ারি দুর্গাপুর মহকুমার বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরে সংগঠনের কাজ করেছেন। সোমবার সেই মামলাতেই কম্বল বিতরণ কাণ্ডে অভিযুক্ত আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা আসানসোল পুরনিগমের কাউন্সিলর চৈতালি তেওয়ারি, কাউন্সিলর গৌরব গুপ্ত এবং বিজেপি নেতা তেজপ্রতাপ সিং-এর আগাম জামিন মঞ্জুর হল সুপ্রিম কোর্টে।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top