News Flash

Image

ধেমাজির গোগামুখে জলপ্লাবণ, ভাসছে ২০টি গ্রাম

ধেমাজি (অসম), ১৭ জুলাই (হি.স.) : ধেমাজির গোগামুখে জলপ্লাবণের সৃষ্টি হয়েছে। বন্যার জলে ভাসছে ২০টি গ্রাম। অরুণাচল প্ৰদেশে অবিরাম বৃষ্টিপাতের ফলে জিয়াঢল, কুমতিয়া এবং ন-নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ধেমাজি জেলার বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে, গোগামুখ রাজস্ব সার্কলের অন্তৰ্গত প্ৰায় ২০টির বেশি গ্রামে এখন সাগর-সদৃশ পরিবেশ বিরাজ করছে।

গোগামুখের চতুর্দিকে কেবল জল আর জল। বন্যাক্ৰান্ত চুতিয়াকারী, রতোয়া এবং বালিচাপরির বাঁধ তৈরি না করায় জলপ্ৰলয়ের কবলে পড়েছে বড়দৈবাম, বাদলুকা, চুতিয়াকারী, কমাচলা, টেঙাগড়া, রতুয়া, ফুলবাড়ি, গরৈমারি, লেজুয়া, বড়দৈবাম বেতনিহুলা প্রভৃতি গ্রামের কোনও গৃহস্থের ঘরে কোমর, নয়তো কারোর গলা আবার কোনও কোনও ঘরের চালা পর্যন্ত ডুবে গেছে বন্যার জলে। গ্রামগুলির গৃহস্থরা গবাদি পশু, হাঁস-মুরগি, ছাগল নিয়ে পার্শ্ববর্তী বাঁধ অথবা উঁচু স্থানে মাচা তৈরি করে তার ওপর সহাবস্থান করছেন। বন্যাক্ৰান্ত এলাকার হাজারো পরিবার খাদ্য, পানীয় জলের অভাবে হাহাকার করছেন। সংকট দেখা দিয়েছে পশুখাদ্যেও।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top