News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজনৈতিক হিংসা থামাতে সরকারের সর্বদল বৈঠক ডাকা উচিত : অর্জুন সিং
Image

রাজনৈতিক হিংসা থামাতে সরকারের সর্বদল বৈঠক ডাকা উচিত : অর্জুন সিং

বারাকপুর, ১৬ জুলাই (হি.স.) : রাজনৈতিক হিংসা থামাতে সরকারের সর্বদল বৈঠক ডাকা উচিত। পরামর্শ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। অর্জুন সিংয়ের কথায়, পুলিশ-প্রশাসনের একার পক্ষে এভাবে রাজনৈতিক হিংসা দমন করা সম্ভব নয়। এর জন্য সমস্ত রাজনৈতিক দলের এগিয়ে আসা উচিত।

রবিবার ভাটপাড়ায় নিজের কার্যালয়ে বসে অর্জুন সিং বলেন, “ভারতবর্ষের অন্যান্য রাজ্যে একে-৪৭ চলে, অটোমেটিক বন্দুক দিয়ে খুন হয়। আতিক আহমেদকে কীভাবে মারা হল, জীবাকে কীভাবে মারা হল। কোর্টের মধ্যে মারা হল। পশ্চিমবাংলায় এখনও সস্তার বোমা চলে। আওয়াজ করে মানুষকে ভয় দেখিয়ে দেওয়া। আর এই হিংসা আজ থেকে হচ্ছে নাকি? ১৯৫০ সালে আমার বাবার উপর বোমা চালিয়েছিল সিপিএম। আমার বাড়ির সামনে। বাংলায় শুরু থেকেই চলছে। পুলিশ তো বোমা উদ্ধারও করছে। পুলিশ কাজ করছে বলেই তো উদ্ধার করছে।”

একইসঙ্গে অর্জুন সিং বলেন, “শুধু প্রশাসনকে দোষ না দিয়ে, সমস্ত রাজনৈতিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সকলে একসঙ্গে বসে এটা নিয়ে আলোচনা দরকার। এরকম হানাহানির রাজনীতি থেকে সরে আসতে হবে। সকলে বসে আলোচনার মাধ্যমে সমাধান না খুঁজলে এটা কখনও বন্ধ হবে না। স্বচ্ছভাবে এই হানাহানি বন্ধ করতে হবে। সরকারের সর্বদল বৈঠক ডাকা উচিত। এরকম পলিটিকাল ক্রাইম যাতে না হয়, তার জন্য বসা উচিত।

যদিও অর্জুনের এই বক্তব্য প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “সরকারের কী করা উচিত, তা না বলে উনি যদি এসবের বিরুদ্ধে হন আগে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করুন। সন্ত্রাসের কথা বলেই একবার তো পদত্যাগ করেছিলেন। বিজেপিতে এসেছিলেন। আবার তৃণমূল কংগ্রেসেই ফিরে গিয়েছেন। ফলে তাঁর বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন থাকছে।”

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top