News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইচ্ছা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়, প্রমাণ দিলেন গন্ডাছড়ার মঙ্গল মগ
Image

ইচ্ছা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়, প্রমাণ দিলেন গন্ডাছড়ার মঙ্গল মগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ ইচ্ছা শক্তির কাছে স্বপ্ণ পূরণ করা নিশ্চিত সম্ভব৷ ইচ্ছা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়৷ কোন বাধাই স্বপ্ণ পূরণ ঠেকাতে পারে না৷ এমনি একটি ঘটনা ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া  মহকুমার নারায়নপুর এডিসি ভিলেজের মগ পাড়ার বাসিন্দা তথা অটোচালক মঙ্গল মগের পরিবারে৷ তার চার মেয়ে এক ছেলে সহ তাদের সাতজনের পরিবার৷ ছোট মেয়ে সোনা উং মগ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রচলিত ২০২৩ ইং সনের মাধ্যমিক পরীক্ষায় কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন  দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে ৩৬২ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়৷ এরপর রাজস্থানের কোটায় কোচিংয়ে ভর্তির জন্য গত জুন মাসে সুপার থার্টি পরীক্ষায় বসে৷ সুপার থার্টি পরীক্ষায় মহকুমা এলাকার ১৪ জন পরীক্ষার্থীদের মধ্যে একমাত্র সে চান্স পায়৷ এই খবরে তার সুকলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী থেকে শুরু করে আত্মীয়-স্বজন, এলাকাবাসীদের মধ্যে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে৷ মেয়ের এই ভালো ফলাফলে মা নিউ চাং মগ চোখের জল ধরে রাখতে পারেনি৷  তিনি জানান তার এক মেয়ে আগরতলায় অংক অনার্স নিয়ে পড়াশোনা করছে, আর এক মেয়ে নবোদয়, একমাত্র ছেলে গন্ডাছড়া সেন্ট আর্নল্ড ইংলিশ মিডিয়াম সুকলে পড়াশোনা করছে৷ তাদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে৷ এখন আবার ছোট মেয়েকে কিভাবে রাজস্থান পাঠাবে তা ভেবে পাচ্ছে না৷ যদিও সরকারি খরচে সেখানে পড়াশোনা করবে৷ কিন্তু তার আসা যাওয়ার খরচ কিভাবে জোগাড় করবে এই নিয়ে তার মা বাবা চিন্তায় আছেন৷ তার বাবা মঙ্গল মগ একজন অটো চালক৷ অটো চালিয়ে যে টাকা রোজগার করে তা দিয়ে কোনক্রমে সংসার চলে৷ এর উপর ছেলেমেয়েদের পড়াশুনার খরচ জোগাড় করা খুবই কষ্টকর হয়ে পড়ে৷ এমত অবস্থায় বাড়ির জায়গার কাগজপত্র দিয়ে লোনের জন্য ব্যাংকের দরজায় দরজায় ঘুরেও লোন পাচ্ছে না৷ ব্যাংক থেকে স্পষ্ট বলে দেওয়া হয় সরকারি কর্মচারীর গ্যারান্টার ছাড়া লোন দেওয়া যাবে না৷ হতদরিদ্র জনজাতি এই পরিবারটি একপ্রকার অসহায় হয়ে পড়ে৷ কোথায় গেলে যে লোন পাবে তা ভেবে পাচ্ছেন না৷ মা নিউ চাং মগ আরো জানান কিভাবে যে তাদের সংসার চলে কেউ জানে না, একমাত্র ভগবান জানে৷ এত অভাবের মাঝেও মা তার মেধাবী সন্তানদের সাহস জুগিয়ে যাচ্ছেন৷ আর বলছেন তোমরা ভাল করে পড়াশুনা কর, আমি রক্ত বেঁচে হলেও পড়াশোনার খরচ চালিয়ে যাব৷ এখন দেখার এই অসহায় জনজাতি পরিবারের মেধাবী ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য লোনের ব্যবস্থা হয় কিনা তার দিকে তাকিয়ে আছেন গোটা পরিবারের লোকজন৷

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top