News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে ব্যাপক উত্তেজনা মালদায়
Image

বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে ব্যাপক উত্তেজনা মালদায়

মালদা, ১৬ জুলাই (হি.স.) : রবিবার সকালে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদায়।

মালদার বামনগোলা ব্লকের মদনাবতি কয়নাদিঘীর গ্রামের ঘটনা। মৃতের নাম বুরন মুর্মু। তাঁর ছেলের বিরুদ্ধে তৃণমূলের মদতে সরাসরি উঠেছে খুনের অভিযোগ। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বুরন বাবুর পুত্রবধূ এইবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়। ভোটে পরাজিতও হয় বিজেপির কাছে। এরপরই পরিবারে অশান্তি তুঙ্গে ওঠে। এদিন সকালে বুরন মূর্মুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তার শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ উঠেছে, বিজেপির কাছে হেরে যাওয়ার আক্রোশে ছেলে বিপ্লব মুর্মু তার বাবাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। বিজেপি কর্মীর মৃত্যুতে সরাসরি তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার বিজেপি কর্মীরা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরওও একের পর এক হিংসার খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এরমধ্যে রবিবার সকাল থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে ফের হিংসার খবর আসতে শুরু করেছে।

Releated Posts

দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ইন্দো-প্যাসিফিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

সিউল, ২৪ জুন (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক উই সুং-ল্যাক-এর সঙ্গে বৈঠক…

ByByNews Desk Jun 24, 2026

বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে মমতা-অনুগত শিবিরের কোনও বিধায়ক নেই

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা ব্যানার্জী এবং তাঁর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-অনুগত…

ByByNews Desk Jun 24, 2026

বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেকের মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাইকোর্টে

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে…

ByByNews Desk Jun 24, 2026

ছত্তীসগঢ়ের কাঁকেরে নকশাল ডাম্প থেকে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর

রায়পুর, ২৪ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ের কাঁকের জেলার ছোটেবেঠিয়া থানার অন্তর্গত আমাতোলা গ্রামের ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকা থেকে…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top