News Flash

  • Home
  • খেলা
  • পাঞ্চালের ব্যাটিং-ই পশ্চিমাঞ্চলের আশা দলীপ ট্রফির ফাইনাল জমজমাট
Image

পাঞ্চালের ব্যাটিং-ই পশ্চিমাঞ্চলের আশা দলীপ ট্রফির ফাইনাল জমজমাট

দক্ষিণাঞ্চল: ২১৩, ২৩০, 

পশ্চিমাঞ্চল:১৪৬, ১৮২/৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই।। দলীপ ট্রফির ফাইনাল ম্যাচ এখন জমজমাট পর্যায়ে। পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, সম্ভাবনা দু দলের আঙ্গিকে ফিফটি ফিফটি চান্স। দলীপ ট্রফিতে খ্যাতনামা তথা ১৮ বারের ট্রফি বিজয়ী পশ্চিমাঞ্চলের সামনে জয়ের জন্য এবার আরও ১১৬ রানের প্রয়োজন। সাথে উইকেট রয়েছে পাঁচটি। অপরদিকে দক্ষিণাঞ্চল মূলতঃ তাকিয়ে তাদের বোলার কৌশিক ও কাভেরাপ্পার দিকে। ‌ প্রথম ইনিংসে যে কাভেরাপ্পা সাতটি উইকেট তুলে নিয়েছিল, দ্বিতীয় ইনিংসে সে যদি কিছুটা চমক দেখায় তবে হয়তো ট্রফি চলে আসবে দক্ষিণাঞ্চলের হাতে। দক্ষিণাঞ্চলে ১৪ বারের মত ট্রফি বিজয়ের লক্ষ্যে মরিয়া হয়ে আছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২১৩ রান সংগ্রহের পর পশ্চিমাঞ্চল তাদের প্রথম ইনিংস ১৪৬ রানে গুটিয়ে নিতে বাধ্য হয়। ৬৭ রানে লিভ নিয়ে দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে শেষ পর্যন্ত ২৩০ রান সংগ্রহ করে। ২৯৮ রানের টার্গেটে খেলা শুরু করে পশ্চিমাঞ্চল দ্বিতীয় ইনিংসে আজ চতুর্থ দিনের খেলা শেষে ৬২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। অধিনায়ক পাঞ্চাল যথেষ্ট দায়িত্বের সঙ্গে ব্যাট চালিয়ে ৯২ রানে অপরাজিত ভূমিকায় দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে আনছে। সঙ্গে নাইট ওয়াচম্যানের ভূমিকায় রয়েছেন এ শেঠ। পশ্চিমাঞ্চলের কৌশিক এ পর্যন্ত তিনটি উইকেট পেয়েছে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top