News Flash

  • Home
  • খেলা
  • তিপরা নক আউট ফুটবলের সাব-জোন্যাল ভিত্তিক উদ্বোধন
Image

তিপরা নক আউট ফুটবলের সাব-জোন্যাল ভিত্তিক উদ্বোধন

 ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই।।শুক্রবার থেকে এডিসির দক্ষিণ জোন্যালের তাইকর্ম হায়ার সেকেন্ডারী স্কুল মাঠে সাবজোন্যাল ভিত্তিক তিপরা ফুটবল নক আউটের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে বিসি মনু ৪-০ গোলে কলসীমুখকে হারিয়ে জয়ী হয় । এই নক আউট ম্যাচে শুভ উদ্বোধন করেন দক্ষিণ জোন্যালের প্রাক্তন যুগ্ম চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং । সভাপতিত্ব করেন বিসি মনু সাবজোন্যালের চেয়ারম্যান রনজিৎ রিয়াং। স্বাগত ভাষণ রাখেন দক্ষিণ জোন্যালের জোন্যাল আধিকারিক অজিত দেববর্মা । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলসীমুখ সাবজোন্যালের চেয়ারম্যান বেলীসন ত্রিপুরা, রূপাইছড়ি ভিলেজ কমিটির চেয়ারম্যান উগ্য মগ । আগামী ১৭ জুলাই ভৈরব দেওয়ান জেবি স্কুল মাঠে মনুবংকুল সাবজোন্যাল ও কালাডেপা সাবজোন্যালের মধ্যে খেলা হবে এবং আগামী ২০ জুলাই এই নক আউট ম্যাচের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে দক্ষিণ জোন্যাল অফিস সূত্রে জানানো হয় ।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top