News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাসপাতালে চিকিৎসাধীন কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে আহত তিনজনকে দিল্লি পাঠাচ্ছে ত্রিপুরা সরকার
Image

হাসপাতালে চিকিৎসাধীন কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে আহত তিনজনকে দিল্লি পাঠাচ্ছে ত্রিপুরা সরকার

আগরতলা, ১৫ জুলাই (হি.স) : কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনজন আহতকে উন্নতমানের চিকিৎসার জন্য দিল্লি পাঠাচ্ছে ত্রিপুরা সরকার। আজ তাঁদের দেখতে জিবি হাসপাতাল গিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা আহত হয়েছিলেন তাঁদের মধ্যে কয়েকজন জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা একটু জটিল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের আজ দিল্লী পাঠানো হচ্ছে। আগামীকাল আরো একজনকে দিল্লী পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 

তাই আজ হাসপাতালে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসা সংক্রান্ত সবধরনের সরকারি সাহায্য প্রদান করা হবে বলে পরিবারের সদ্যসদের আশ্বাস দিয়েছেন তিনি।

সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় কর্তব্যরত চিকিৎসক এবং মেডিকেল টিম আহতদের সম্পূর্ণভাবে সুস্থ করে তোলার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি দিল্লীর চিকিৎসকেরাও ভিডিও কনফারেন্সে ত্রিপুরার চিকিৎসকদের এই ভূমিকার প্রশংসা করেছেন।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top