News Flash

  • Home
  • প্রধান খবর
  • এনডিএ বৈঠকে এলজেপি-কে আমন্ত্রণ নাড্ডার, চিরাগ বললেন দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত
Image

এনডিএ বৈঠকে এলজেপি-কে আমন্ত্রণ নাড্ডার, চিরাগ বললেন দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): এনডিএ বৈঠকে যোগ দেওয়ার জন্য লোক জনশক্তি পার্টি (এলজেপি)-কে আমন্ত্রণ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার এলজেপি (রামবিলাস পাসোয়ান)-কে এনডিএ বৈঠকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নাড্ডা। নাড্ডার এই আমন্ত্রণের প্রেক্ষিতে লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান বলেছেন, দলের নেতাদের সঙ্গে কথা বলার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরাগ পাসোয়ান বলেছেন, “দলের নেতাদের সঙ্গে আলোচনা করার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা। আমরা সময়ে সময়ে বিভিন্ন ইস্যুতে বিজেপিকে সমর্থন করেছি। তবে এনডিএ বৈঠকে যাব কি যাব না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের নেতাদের সঙ্গে বৈঠকের পরে নেওয়া হবে।” এদিকে, শুধুমাত্র এলজেপি (রামবিলাস পাসোয়ান)-কেই নয়, হিন্দুস্তানী আওয়াম মোর্চার সভাপতি জিতনরাম মাঁঝিকেও এনডিএ বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন নাড্ডা।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top