News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
Image

শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

শান্তিরবাজার (ত্রিপুরা ), ১৪ জুলাই (হি.স.): শান্তির বাজারে বিজেপির সাংগঠনিক আলোচনাসভায় এসে আচমকা শান্তির বাজার মহকুমাশাসকের কার্যালয় পরিদর্শনে ছুটেযান মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে বিভিন্ন বিভাগে কর্মরত কর্মীদের সঙ্গে কথাবার্তা বললেন। তার পাশাপাশি মহকুমা শাসকের কার্যালয়ে পরিষেবা নিতে আসা লোকজনদের সঙ্গে কথা বললেন। লোকজনেরা মহকুমাশাসককের কার্যালয় থেকে সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা তা জানার প্রয়াস করেন।

মুখ্যমন্ত্রী মহকুমা শাসক কার্যালয় পরিদর্শনে অফিসে থাকা কাগজপত্র ফাইলগুলি ধূলায় পরিপূর্ণ হয়ে আছে দেখে মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যকে মহকুমা শাসকের কার্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন। অফিস পরিদর্শন শেষে মহকুমা শাসকের কার্যালয়ে থাকা স্ব সহায়ক দলের ষ্টল পরিদর্শন করেন ও স্ব সহায়ক দলের সদস্যদের সঙ্গে কথা বলেন। মহকুমা শাসকের কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংগঠনিক আলোচনাসভায় অংশ গ্রহণ করেন। আজকের এই পরিদর্শনে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং।

Releated Posts

তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…

ByByReshmi Debnath Jun 29, 2026

কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: রাজ্য অতিথিশালার মিলনায়তনে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা সভা…

ByByReshmi Debnath Jun 29, 2026

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top