News Flash

  • Home
  • দেশ
  • বাস্তিল দিবসের সাক্ষী প্রধানমন্ত্রী মোদী, ইমানুয়েলের সঙ্গে বসে উপভোগ করলেন কুচকাওয়াজ
Image

বাস্তিল দিবসের সাক্ষী প্রধানমন্ত্রী মোদী, ইমানুয়েলের সঙ্গে বসে উপভোগ করলেন কুচকাওয়াজ

প্যারিস, ১৪ জুলাই (হি.স.): ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বাস্তিল দিবসের কুচকাওয়াজের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

১৪ জুলাই, বাস্তিল দিবস, যা ফ্রান্সের জাতীয় দিসব। শুক্রবার সকাল থেকেই প্যারিসের রাস্তায় সেনাবাহিনীর কর্মী এবং যানবাহন টহল দিতে শুরু করে দিয়েছিল। ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতি বছরের মত এই বছরেও শুরু হয় বাস্তিল দিবস প্যারেড। ফ্রান্সের জাতীয় দিবসের এই প্যারেডে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর পঞ্জাব রেজিমেন্ট, ভারতীয় নৌবাহিনী এবং বায়ুসেনার দল।
এই বারের বাস্তিল দিবসের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ ও ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে বাস্তিল দিবসের কুচকাওয়াজের সাক্ষী হন। ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন প্যারিসে বাস্তিল ডে প্যারেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। ফরাসি ফার্স্ট লেডি ও অন্যান্যদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, প্যারিসে বাস্তিল ডে প্যারেডে ফ্লাইপাস্টে ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান অংশ নেয়। প্যারিসের আকাশে ভারতের রাফালকে উড়তে দেখেন প্রধানমন্ত্রী ও করতালি দিয়ে অভিবাদন জানান।

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top