News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে গণবণ্টন ব্যবস্থার আওতায় ২,০৫৩টি ন্যায্যমূল্যের দোকান রয়েছে : খাদ্যমন্ত্রী 
Image

রাজ্যে গণবণ্টন ব্যবস্থার আওতায় ২,০৫৩টি ন্যায্যমূল্যের দোকান রয়েছে : খাদ্যমন্ত্রী 

আগরতলা,১২ জুলাই: রাজ্যে চলতি বছরের জুন মাস পর্যন্ত গণবন্টন ব্যবস্থার আওতায় ২,০৫৩টি ন্যায্যমূল্যের দোকান রয়েছে। আজ বিধানসভায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার এক প্রশ্নের লিখিত উত্তরে খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্যে মোট ১৮-২০টি ন্যায্যমূল্যের দোকান ছিল। এরপর থেকে এখন পর্যন্ত আরও ২৩৩টি নতুন ন্যায্যমূল্যের দোকান খোলায় বর্তমানে রাজ্যে রেশন দোকানের সংখ্যা ২,০৫৩ দাঁড়িয়েছে যা প্রয়োজনের নিরিখে পর্যাপ্ত বলা যায়। তবে কোথাও যদি নতুন রেশন দোকান খোলার কোন ধরণের প্রস্তাব আসে সে ব্যাপারে প্রয়োজনীয়তা বিবেচনা করে দপ্তরের তরফে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

খাদ্যমন্ত্রী জানান, রাজ্যের সরকারি ন্যায্যমূল্যের দোকানে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে রেশনসামগ্রী মজুত রয়েছে। প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যের সকল রেশন দোকানে গণবন্টন ব্যবস্থায় মাসিক বরাদ্দের চাল, আটা ও অন্যান্য রেশন সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হয় এবং সাধারণ ভোক্তাগণ নিয়মিত সঠিকভাবে রেশন সামগ্রী পাচ্ছেন। এখানে উল্লেখ করা যেতে পারে গণবণ্টন ব্যবস্থার অধীনে মুসুর ডাল, চিনি এবং লবন রেশন দোকানে সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাপ্লায়ার দ্বারা বহি:রাজ্য থেকে আমদানির ক্ষেত্রে পরিবহণজনিত সমস্যা, পন্যদ্রব্যের গুণগতমান পরীক্ষা ইত্যাদি কোন কারণে সাময়িক বিলম্ব হলে যদিও তা

বিরলতম ঘটনা, পরবর্তীতে যখন রেশন দোকানে এই দুব্যগুলির যোগান স্বাভাবিক হয়, ভোক্তাদের তাদের নির্দিষ্ট মাসিক বরাদ্দ যথাযথভাবে বিতরণ করা হয়। খাদ্যমন্ত্রী জানান, রাজ্যের সমস্ত রেশন দোকানে ই-পস মেশিনে ভোক্তাদের আধার প্রমাণীকরণের মাধ্যমে রেশন বিতরণ ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে ভোক্তাদের মাসিক বরাদ্দের রেশন সামগ্রী সঠিকভাবে বিতরণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে। পাশাপাশি প্রত্যেক মহকুমায় দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিক সহ খাদ্য পরিদর্শকরা প্রতিনিয়ত রেশন দোকানগুলির উপর কড়া নজরদারি রাখছেন এবং কোথাও কোন ধরণের অবৈধ কার্যকলাপ পরিলক্ষিত হলে দপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top