News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ব্রিটিশদের মতো ডিভাইড-অ্যান্ড-রুল রাজনীতি করছে বিজেপি, অভিযোগ এআইইউডিএফ-সুপ্রিমো বদরউদ্দিনের
Image

ব্রিটিশদের মতো ডিভাইড-অ্যান্ড-রুল রাজনীতি করছে বিজেপি, অভিযোগ এআইইউডিএফ-সুপ্রিমো বদরউদ্দিনের

গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : ব্রিটিশদের মতো ডিভাইড-অ্যান্ড-রুল রাজনীতি করছে বিজেপি। অসমে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত সংসদীয় ও বিধানসভা নির্বাচন এলাকা পুনর্বিন্যাসের খসড়া তালিকার বিরুদ্ধাচরণ করে এই অভিযোগ করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর সভাপতি তথা সাংসদ বদরউদ্দিন আজমল।

এআইইউডিএফ-সুপ্রিমো বদরউদ্দিন আজমল বলেন, বিজেপি যেদিন ক্ষমতায় এসেছে, সেদিন থেকেই ডিভাইড-অ্যান্ড-রুল পলিসি খেলছে। আরএসএস এবং বিজেপি ব্রিটিশ শাসনে গঠিত হয়েছে। তারা এখন ব্রিটিশদের পথ অনুসরণ করছে।

নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের খসড়া তালিকা সম্পৰ্কে অসন্তোষ প্রকাশ করে এআইইউডিএফ-প্ৰধান বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করতে এ ধরনের কর্মকাণ্ডে মত্ত হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, ডিলিমিটেশনের খসড়ার মাধ্যমে ভারতের নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রেখে ধর্মীয় ও ভাষিক সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করার খেলা করছে বিজেপি সরকার।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top