News Flash

  • Home
  • দিনের খবর
  • চাঁচলে বিজয় মিছিলে গিয়ে ইটের আঘাতে মৃত্যু ব্যক্তির
Image

চাঁচলে বিজয় মিছিলে গিয়ে ইটের আঘাতে মৃত্যু ব্যক্তির

চাঁচল, ১২ জুলাই(হি.স): মালদার চাঁচল ২ নম্বর ব্লকের খেমপুর এলাকার পরানপুরে পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে ভাইপো। ভাইপোর বিজয় মিছিলে শামিল হয়েছিলেন কাকাও। কিন্তু সেই বিজয় মিছিলে গিয়ে ইটের আঘাতে মৃত্যু হল কাকার। বিজয় মিছিল থেকে পারিবারিক বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত হয় বলে সূত্রের খবর।

পরানপুর বুথ থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারিকুল শেখ। বিরাট ব্যবধানে জয়লাভ করেন তিনি। কিন্তু সেই জয়ের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না তারিকুল ও তাঁর পরিবারের কাছে। বিজয় উদযাপনের জন্য বুধবার এলাকায় মিছিল বের করেন তারিকুল। ভাইপোর মিছিলে পা মিলিয়ে ছিলেন কাকা মফিজুদ্দিন। যিনি নিজেও একজন তৃণমূল কর্মী। এলাকা দিয়ে মিছিল যাওয়ার সময় তাঁরা দেখতে পান স্থানীয় বাসিন্দা জালালউদ্দিনের সঙ্গে তার মেয়ে ও জামাইয়ের বিবাদ হচ্ছে রাস্তায়। ভাইপোর বিজয় মিছিল যাতে রাস্তা দিয়ে সুষ্ঠভাবে যেতে পারে জালালউদ্দিন এবং তার পরিবারের লোককে বিবাদ থামিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন মফিজুদ্দিন। সেইসময় জালালউদ্দিনদের তরফে ছোঁড়া ইটের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মিছিলে উপস্থিত তৃণমূল কর্মী এবং তার পরিবারের লোকেরা তাঁকে তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত…

ByByNews Desk Sep 23, 2026

মাদকমুক্ত বাংলা গড়ার অঙ্গীকার, ড্রাগ পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করতে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ মাদক…

ByByNews Desk Sep 23, 2026

মায়াবতীর ভাইপো ইশান আনন্দকে বিএসপির জাতীয় কনভেনর নিয়োগ

লখনউ, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): সাংগঠনিক রদবদলের মধ্যে নিজের ভাইপো ইশান আনন্দকে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় কনভেনর হিসেবে…

ByByNews Desk Sep 23, 2026

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top