News Flash

  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে জেল হেফাজত মাদ্রাসা শিক্ষকের
Image

বাংলাদেশে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে জেল হেফাজত মাদ্রাসা শিক্ষকের

ঢাকা, ১২ জুলাই (হি. স.) : বাংলাদেশের কুমিল্লার লালমাইয়ে ১২ বছর বয়সী এক শিশুছাত্রকে যৌন নির্যাতের অভিযোগে ধৃত সফিকুল ইসলাম ওরফে সিদ্দিকুর রহমান সাগর (২২) নামে এক মাদ্রাসা শিক্ষকের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

বুধবার দুপুরে ওই শিক্ষককে কুমিল্লার আদালতে তোলা হয়। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয় থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। পরে ওই দিন রাতেই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে শিশুটির পরিবার।

অভিযোগে জানা যায়, কয়েক দিন ধরেই যৌন নির্যাতের শিকার হয় মাদ্রাসার ওই ছাত্র। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। এরপর শিশুর মা এ ঘটনায় প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান এ এস এম কামাল হোসেন দুলাল ও স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে পুলিশকে বিষয়টি অবগত করলে লালমাই থানা পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে।লালমাই থানার ওসি মোহাম্মদ হানিফ সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই শিক্ষককে বুধবার দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।

Releated Posts

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026

গ্যাস সংকটে প্রায় অচল বাংলাদেশের অর্থনীতি, এক দশকের মধ্যে সর্বনিম্ন সরবরাহ

ঢাকা, ৩১ আগস্ট (আইএএনএস): তীব্রতর জ্বালানি সংকটের মধ্যে আগস্টে বাংলাদেশে গ্যাস সরবরাহ কোভিড মহামারির শুরুর দিকের পর সর্বনিম্ন…

ByByNews Desk Aug 31, 2026

ভারত-উজবেকিস্তানের গভীর ঐতিহাসিক সম্পর্ক, অংশীদারিত্বে বিপুল সম্ভাবনা: প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক বর্তমানে আরও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top