News Flash

Image

ফরিদকোটে ছাদ ধসে তিনজনের মৃত্যু

চণ্ডীগড়, ১২ জুলাই (হি.স.) : পাঞ্জাবের ফরিদকোট জেলার কোটকাপুরা শহরে একটি বাড়ির ছাদ ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিই দুর্ঘটনার প্রধান কারণ বলে জানা গেছে।

কোটকাপুরা শহরের দেবীওয়ালা রোডে অবস্থিত ইলেক্ট্রিসিটি হাউসের সামনে ৬ নম্বর গলির বাসিন্দা গগনদীপ সিং তার পরিবারের সঙ্গে একটি মাটির বাড়িতে থাকেন। সকালে বাড়ির ছাদ ধসে নিচে চাপা পড়েন পরিবারের সবাই। লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদকোটের গুরু গোবিন্দ সিং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদের নাম কারেনজিৎ কৌর, তার চার বছরের ছেলে গভি এবং স্বামী গগনদীপ সিং। মৃত করণজিৎ কৌর ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

Releated Posts

সরকারের কাজকে ‘ইনোভেশন ল্যাব’ হিসেবে দেখেন মোদি, তুলে ধরা হল একাধিক প্রশাসনিক উদ্যোগ

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ‘চিন্তন শিবির’ আয়োজনের মধ্যেই ‘মোদি স্টোরি’ নামে একটি…

ByByNews Desk Sep 23, 2026

সিইসির জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইল কংগ্রেস, ‘একতরফা’ কাজের অভিযোগ

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করল কংগ্রেস। নির্বাচন কমিশনকে…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর বিতর্কে নির্বাচন কমিশনের সাফাই, ‘মতপার্থক্য স্বাভাবিক, সাম্প্রতিক সব সিদ্ধান্ত সর্বসম্মত’

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্যের অভিযোগের মধ্যে বুধবার নিজেদের অবস্থান…

ByByNews Desk Sep 23, 2026

‘নিজের পাশাপাশি সমাজের জন্য কাজ করুন’, স্নাতকদের বার্তা রাষ্ট্রপতি মুর্মুর

বদোদরা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষা ও পেশাগত দক্ষতাকে শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, সমাজ ও দেশের কল্যাণে কাজে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top