News Flash

  • Home
  • প্রধান খবর
  • মসৃণনভাবেই চলছে অমরনাথ যাত্রা, উৎসাহ ও খুশিতেই পবিত্র গূহামুখী পুণ্যার্থীরা
Image

মসৃণনভাবেই চলছে অমরনাথ যাত্রা, উৎসাহ ও খুশিতেই পবিত্র গূহামুখী পুণ্যার্থীরা

জম্মু, ১২ জুলাই (হি.স.) : কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে জম্মু ও কাশ্মীরের ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বুধবার ভোরে ৬০ হাজার ৮০০ জন অমরনাথ তীর্থযাত্রীদের দশম দলটি, বালতাল এবং পহেলগাও বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে। বিগত তিন দিন বন্ধ থাকার পর সোমবার থেকে পুনরায় অমরনাথ যাত্রা শুরু হয়েছে। প্রবল বৃষ্টিতে রামবান এলাকায় জম্মু ও শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অমরনাথ যাত্রা বন্ধ হয়ে যায়। এখন মসৃণনভাবেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। উৎসাহ ও খুশিতেই পবিত্র গূহামুখী পুণ্যার্থীরা। এ বছরের অমরনাথ যাত্রা শুরু হয়েছিল গত ১ জুলাই, চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

এদিকে, বুধবারই জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন অমরনাথ পুণ্যার্থী। জখম হয়েছেন ওই গাড়ির চালকও। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর। পুলিশ জানিয়েছে, উধমপুর জেলার সানরোলির কাছে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এরপর গাড়িটি ডিভাইডারে মারে। ওই গাড়িতে ৪ জন অমরনাথ তীর্থযাত্রী ছিলেন, দুর্ঘটনায় ওই ৪ জন আহত হয়েছেন এবং গাড়ির চালকও চোট পেয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অমরনাথ তীর্থযাত্রীদের চোট খুব বেশি নয় বলেই জানা গিয়েছে।

Releated Posts

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026

সৌদি আরব ভারতের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার: নির্মলা সীতারমন

দোহা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সৌদি আরবকে ভারতের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

ByByNews Desk Sep 29, 2026

আমেরিকায় ইস্পাত শিল্পে ১৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে তৈরি হবে সম্পূর্ণ সমন্বিত স্টিল সংস্থা

ওয়াশিংটন, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসার-সমর্থিত মেসাবি মেটালিক্সের ১৮ বিলিয়ন…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top