News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সাংবাদিক উৎপল বরাকে নিগ্ৰহের ঘটনায় উদ্বিগ্ন জুয়া ও বিইউএসএস, দোষীদের শাস্তির দাবি
Image

সাংবাদিক উৎপল বরাকে নিগ্ৰহের ঘটনায় উদ্বিগ্ন জুয়া ও বিইউএসএস, দোষীদের শাস্তির দাবি

গুয়াহাটি, ১২ জুলাই (হি.স.) : গুয়াহাটির অন্যতম প্রথমসারির নিউজ চ্যানেল প্রাগ নিউজ-এর আপার আসামের বুরো চিফ উৎপল বরাকে গত সোমবার যোরহাটে সংবাদ প্রতিষ্ঠানটির কার্যালয়েৰ সামনে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক আক্রমণের ঘটনায় জার্নালিস্ট ইউনিয়ন অব আসাম (জুয়া) এবং বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা (বিইউএসএস)-র সভাপতি হারাণ দে তীব্র নিন্দা করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

জুয়া-র সভানেত্রী সামিম সুলতানা আহমেদ ও সাধারণ সম্পাদক ধনজিৎকুমার দাস এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। এই বিবৃতিতে তাঁরা অসমে যেভাবে একের পর এক সাংবাদিক নিগ্রহের ঘটনা সংঘটিত হচ্ছে, তা রোধ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দেও বিবৃতিতে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার তীব্র নিন্দা করেছেন। তিনিও রাজ্যে সংবাদিকদের নিরাপত্তা দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top