News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : মাতাবাড়ি কল্যাণসাগর দীঘিতে মানুষের মাথার খুলি উদ্ধার
Image

ত্রিপুরা : মাতাবাড়ি কল্যাণসাগর দীঘিতে মানুষের মাথার খুলি উদ্ধার

আগরতলা, ১২ জুলাই (হি.স.): এক্কান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে এক চাঞ্চল্যকর ঘটনা পরিলক্ষিত হয়েছে। বুধবার সকালে প্রাতঃভ্রমণকারীরা কল্যাণসাগর দীঘিতে ভাসমান একটি মাথার খুলি দেখতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে তারা মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী, মন্দির ট্রাস্টের ম্যানেজার এবং মাতাবাড়ি পঞ্চায়েতের প্রধান মন্টু চন্দ্র দাসকে খবর পাঠিয়েছেন।

খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে গিয়ে জলে ভাসমান মাথার খুলি বলে নিশ্চিত হন এবং মন্দির কর্তৃপক্ষ তড়িঘড়ি রাধাকিশোর পুর থানায় খবর পাঠিয়েছেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর পুলিশ জানিয়েছেন, একটি মানুষের মাথার খুলি উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মাথার খুলিটি  অন্য কোথাও থেকে এনে কল্যাণ সাগর দীঘিতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের শনাক্ত করা যায়নি, তবে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে ।

মাতাবাড়ি মন্দিরের প্রধান পুরোহিত চন্দন চক্রবর্তী উদ্বেগ প্রকাশ করে বলেন যে, মাথার খুলি যদি মানুষের হয়ে থাকে, তাহলে জল ব্যবহার সংক্রান্ত বিভিন্ন নিয়ম-কানুন মেনে চলার পদ্ধতি সংশোধন করা প্রয়োজন। সাথে তিনি জানিয়েছেন, কল্যাণসাগর দীঘির জলকে শুদ্ধিকরণ করা হবে।

এদিকে,অতিরিক্ত দেহাবশেষ শনাক্ত করার প্রচেষ্টা সত্ত্বেও, পুলিশ শুধুমাত্র মানব কঙ্কালের মাথার খুলি উদ্ধার করতে পেরেছে। উদ্ধারকৃত মাথার খুলিটিকে পরীক্ষা নিরীক্ষার  জন্য তেপানিয়ায় গোমতী জেলা হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়েছে।

এবিষয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, আজ সকালে দীঘির জল থেকে বহু পুরোনো মানুষের মাথার খুলি উদ্ধার হয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে বেরিয়ে আসবে কতদিন পুরোনো মাথার খুলি উদ্ধার হয়েছে। তাঁর কথায়, উদয়পুরে কোথাও খুনের ঘটনা জানা যায় নি। তাছাড়া, তিনি মন্দিরের কর্তৃপক্ষকে তড়িঘড়ি দীঘির জল শুদ্ধিকরণের নির্দেশ দিয়েছেন।

মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পুকুরের পবিত্র জলে মানব কঙ্কালের মাথার খুলি পাওয়ার ঘটনায় পুরো উদয়পুর মহকুমায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে। মন্দিরের কর্তৃপক্ষ এই উদ্বেগজনক ঘটনার পেছনের উৎস, উদ্দেশ্য শনাক্ত করার এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিচারেও দাবি জানিয়েছেন। 

Releated Posts

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে বৈঠক খাদ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আজ সচিবালয়ে ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

এডিসির নিয়োগ নিয়ে ক্ষোভ, ১২৫তম বিল পাসের দাবিতে রাজপথে জিএমপি-টিএসইউ

আগরতলা, ২৪ আগস্ট: এডিসিতে বেআইনি নিয়োগ বাতিল, স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ এবং ১২৫তম সংবিধান…

ByByReshmi Debnath Aug 24, 2026

হাওড়া নদীর জলস্তর বাড়ায় সতর্কতা, দুপুর ১টায় জলস্তর ১০.৬ মিটার

আগরতলা, ২৪ আগস্ট: টানা বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। আগরতলার জহর ব্রিজ,…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের তদন্তে মিনতি পাল ও চন্দন সুর দোষী সাব্যস্ত, ব্যবস্থা নেওয়ার দাবিতে সভাপতির উপর চাপ

আগরতলা, ২৪ আগস্ট: অনূর্ধ্ব-১৪ বালক ও বালিকাদের জাতীয় প্রতিযোগিতার দল গঠন ও খেলোয়াড় বাছাইকে কেন্দ্র করে ওঠা একাধিক…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top