News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে মহকুমা শাসককে ডেপুটেশন সিপিআইএমের
Image

কৈলাসহরে মহকুমা শাসককে ডেপুটেশন সিপিআইএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ কৈলাসহর মহকুমার জনজীবনের সমস্যাসম্বলিত নয় দফা দাবিতে  সি.পি.আই.এম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যেগে মিছিল করে স্মারকলিপি দেওয়া হয় মহকুমা শাসককে৷ সোমবার দুপুরে পার্টির মহকুমা দপ্তরের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের নেতাজী কর্নার, স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক, ভগিনী নিবেদিতা দ্বাদশ সুকল, কৈলাসহর থানা, টাউনহল হয়ে মহকুমাশাসক অফিসের সামনে যায়৷ সেখানে পার্টির মহকুমা সম্পাদক বিশ্বরুপ গোস্মামীর নেতৃত্বে সাতজনের প্রতিনিধিদল মহকুমা শাসকের অনুপসিতিতে মহকুমাশাসক অফিসের ডেপুটি মেজেষ্ট্রেট মতিলাল দেববর্মার হাতে স্বারকলিপি তোলে দেন৷ ডেপুটেশনে মহকুমা কমিটির সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সি.পি.আই.এম নেতা কান্তিলাল দেব, রনজিৎ দেবনাথ, মুটুক আলী, নীলকান্ত সিনহা, প্রসেনজিৎ গুন ও নারী নেত্রী আনোয়ারা বেগম৷ ডেপুটেশন শেষে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বিশ্বরুপ গোস্মামী বলেন যে, রাজ্যের গ্রামপাহাড়ে কাজ খাদ্যের চরম সংকট তৈরী হয়েছে৷গ্রাম-পাহাড় সর্বত্র কাজ ও খাদ্যে সুনিশ্চিত করা,রেগা ও টুয়েপ প্রকল্পে কাজের দিন ও মজুরি বৃদ্ধি করা,দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা,প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও ট্রেক হওয়া সত্বেও যেসকল সুবিধাভোগীর নাম বাতিল হয়েছে তাদেরকে অর্নভুক্ত করা সহ সকল গৃহহীন পরিবারকে ঘর নির্মান করে দেওয়া,গ্রাম-পাহাড় সর্বত্র প্রত্যেক পরিবারে বিশুদ্ধ পানীয়জল সুনিশ্চিত করা,জেলা ও মহকুমা হাসপাতালে প্রয়োজনমতো বিশেষজ্ঞ ডাক্তার,নার্স নিয়োগ করে পরিকাঠামো উন্নয়ণ করা,পুর এলাকায় ভাঙ্গা রাস্তা সংস্কার করে যানবাহন চলাচলে উপযোগী করা,নদীর বাঁধ সংস্কার করা,ভুতুড়ে বিল বন্ধ করে বিদ্যুৎ পরিসেবা উন্নত করা,সামাজিক ভাতা প্রতিমাসে নিয়মিত দেওয়া ও ’স্বদেশ দর্শন’ প্রকল্পে ঊনকোটি পর্যটন কেন্দ্রের উন্নয়নে বরাদ্দকৃত প্রজক্টের কাজ দ্রুত শেষ করা৷ সোমবারের গণ ডেপুটেশনে শহর ও আশপাশ অঞ্চলের প্রচুর মানুষেরা সামিল ছিলেন

Releated Posts

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026

লাটিয়াপুড়ায় নদীবাঁধ মেরামতের কাজ ঘিরে স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে কাজ বন্ধ

কৈলাসহর, ২৫ আগস্ট: সম্প্রতি ভারী বৃষ্টির জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

কৈলাসহর, ২৫ আগস্ট: রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কৈলাসহর বিভাগীয়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

জয়শ্রী-লালজুরি সড়কে বেআইনি মদ বোঝাই গাড়ি আটক, উদ্ধার ৫,০০৭ বোতল বিলাতি মদ

কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top