News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ন্যূনতম সহায়ক মূল্যে ৩৫ হাজার মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রায় ১১ জুলাই থেকে সূচনা : খাদ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় ন্যূনতম সহায়ক মূল্যে ৩৫ হাজার মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রায় ১১ জুলাই থেকে সূচনা : খাদ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই (হি.স.) : ত্রিপুরায় কৃষকদের লাভবান করার উদ্দেশ্যে আগামীকাল ১১ জুলাই থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে সূচনা হবে। রবি মরসুমে ৩৫,০০০ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে ত্রিপুরা সরকার। আজ সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে একথা জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, আজ সচিবালয়ে সারা ত্রিপুরার মহকুমা শাসকগণ এবং খাদ্য দপ্তর ও কৃষি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে। ওই বৈঠকে আগামী ১১ জুলাই কৃষকদের কাছ থেকে চলতি বছরের ৩৫,০০০ মেট্রিক টন ধান প্রতি কুইন্টাল ২০৪০ টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৫০ কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। 

সাথে তিনি যোগ করেন, আগামী ১১ জুলাই থেকে কৃষকরা সারা ত্রিপুরায় পর্যায়ক্রমে ৪০টি কেন্দ্রে ধান বিক্রয় করতে পারবেন। এবিষয়ে নিকটবর্তী কৃষি বিভাগের অফিস অথবা মহকুমা শাসকের অফিস (খাদ্য বিভাগ)–র সাথে যোগাযোগ করে উৎপাদিত ধান বিক্রয় করতে পারবেন তাঁরা।

খাদ্য মন্ত্রীর কথায়, কৃষকদের লাভবান করার উদ্দেশ্যে প্রতি বছর সরাসরি তাঁদের কাছ থেকে ধান ক্রয় করছে ত্রিপুরা সরকার। দেশে ও রাজ্যে খাদ্যশস্যের মজুত বাড়ানো ও বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রতি মরসুমেই ধান ক্রয় করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top