News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাস ও গাড়ির সংঘর্ষে হরিয়ানার জিন্দে মৃত ৮, আহত কমপক্ষে ১০ জন
Image

বাস ও গাড়ির সংঘর্ষে হরিয়ানার জিন্দে মৃত ৮, আহত কমপক্ষে ১০ জন

জিন্দ, ৯ জুলাই (হি.স.): হরিয়ানার জিন্দ জেলায় হরিয়ানা রোডওয়েজ বাস ও একটি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে জিন্দ জেলায় জিন্দ-ভিওয়ানি সড়কের ওপর বিবিপুর গ্রামের কাছে। যাত্রীতে পরিপূর্ণ যাত্রীবাহী গাড়িটি ভিওয়ানি থেকে জিন্দ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, বাসের চালক একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিলেন, তখনই ওই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ক্রুজার গাড়িতে কমপক্ষে ১৫ জন ছিলেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের ও ৭ জন আহত হয়েছেন। এছাড়াও বাসের দুই যাত্রী, চালকও আহত হয়েছেন। দুর্ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়, পরে আরও ৪ জন প্রাণ হারান। মৃতদের নাম-রবি, হরদীপ, সুখবিন্দর, হীরা, রাহুল, সঞ্জয় ও মনোজ। একজনের নাম ও পরিচয় জানা যায়নি।

Releated Posts

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top