News Flash

  • Home
  • দেশ
  • দিনহাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মৃত্যু
Image

দিনহাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মৃত্যু

দিনহাটা, ৮ জুলাই (হি. স.) : কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মৃত্যু হল। মৃতের নাম চিরঞ্জিত কার্জি। ঘটনায় জখম রাধিকা বর্মন নামে আরও এক বিজেপি কর্মী চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ, শনিবার ভোটারদের আসতে বাধা দিচ্ছিলেন তৃণমূলের লোকজন। এর প্রতিবাদ করেন বিজেপির কর্মীরা। তখনই বিজেপির কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ হন দুই বিজেপি কর্মী। জখম দু’জনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এরপর চিরঞ্জিত কার্জির আত্মীয়রা কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করে। দুপুর দেড়টা নাগাদ গুলিবিদ্ধ ওই বিজেপি কর্মীর মৃত্যু হয়।

এছাড়া এদিন গিতালদহেও এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন। গিতালদহের ৬/২৮৪ নম্বর বুথে ভোট বাক্স লুঠের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এতে বাধা দিতে গেলে বিজেপির লোকেদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ বেধে যায়। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির লোকেদের ওপর চড়াও হয়। গুলিবিদ্ধ হন বিজেপি কর্মী। এদিন বিজেপি নেতা অজয় রায় জানান, তাদের মোট তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ভিলেজ পার্ট -১ ভাগ্নি এলাকার বিজেপি কর্মী চিরঞ্জিত কার্জির মৃত্যু হয়েছে। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top