News Flash

  • Home
  • বিদেশ
  • ব্রাজিলে বহুতল ভেঙে মৃত অন্ততপক্ষে আট; নিখোঁজ ৫ জন, প্রাণহানির সংখ্যা বাড়তে পারে
Image

ব্রাজিলে বহুতল ভেঙে মৃত অন্ততপক্ষে আট; নিখোঁজ ৫ জন, প্রাণহানির সংখ্যা বাড়তে পারে

রিও ডি জেনেইরো, ৮ জুলাই (হি.স.): ব্রাজিলে একটি পুরনো বহুতল ভেঙে পড়ে মৃত্যু হল আট জনের। নিখোঁজ আরও ৫ জন। ১৫-১৬ জন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছন বলে জানা যাচ্ছে। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার ঘটনাটি ঘটেছে উপকূলীয় শহর স্টেট অফ পারনামবুকোতে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃষ্টির জেরে বহুতলটি দুর্বল হয়ে পড়েছিল। ফলে সেটি ভেঙে পড়ে।

শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। আচমকা বিকট একটা শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তার পরই দেখেন আস্ত একটি বহুতল মাটিতে মিশে গিয়েছে। স্থানীয়রাই ওই বহুতলের বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করেন। তার পর দমকল এবং উদ্ধারকারী দল আসে। স্থানীয় প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, ৮ জনের মৃত্যু হয়েছে ও ৫ জন নিখোঁজ রয়েছেন। যদিও অনেক বেশি মানুষ ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। শনিবার জোরকদমে চলছে উদ্ধারকাজ।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top