News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে ৪৯-এ পৌঁছল দৈনিক সংক্রমণ; বৃদ্ধি পেল সক্রিয় রোগী, করোনায় ফের মৃত্যু-শূন্য
Image

ভারতে ৪৯-এ পৌঁছল দৈনিক সংক্রমণ; বৃদ্ধি পেল সক্রিয় রোগী, করোনায় ফের মৃত্যু-শূন্য

নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন মাত্র ৪৯ জন। শুক্রবার সারাদিনে ভারতে করোনায় মৃত্যু হয়নি কারও। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১,৪৬৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মৃত্যুর সংখ্যা এই মুহূর্তে ৫,৩১,৯১২।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৬১,১৬৮ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,৯৬৭ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৭,৪৩,২২৭ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৭ জুলাই সারা দিনে ভারতে ৫৪,১৭৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার…

ByByNews Desk Jun 29, 2026

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top