News Flash

  • Home
  • দেশ
  • শিমলা যাওয়ার পথে হরিয়ানায় জনসংযোগ রাহুলের, মাঠে নেমে চালালেন ট্রাক্টরও
Image

শিমলা যাওয়ার পথে হরিয়ানায় জনসংযোগ রাহুলের, মাঠে নেমে চালালেন ট্রাক্টরও

সোনিপত, ৮ জুলাই (হি.স.): জনসংযোগ তৈরি করতে এবার কার্যত মাঠেই নেমে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার, তাঁদের সঙ্গে কথা বলতে প্রায়শই দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এবারও তার অন্যথা হল না। শনিবার সকালে দিল্লি থেকে শিমলা যাওয়ার সময় হরিয়ানার সোনিপতে পৌঁছন রাহুল গান্ধী। সেখানে তিনি কৃষকদের সঙ্গে দেখা করেন, কথা বলেন তাঁদের সঙ্গে।

প্যান্ট গুটিয়ে মাঠে নেমে পড়েন রাহুল গান্ধী। কৃষকদের সঙ্গে অনেকটা সময় কাটান কংগ্রেস নেতা, শোনেন তাঁদের অভাব-অভিযোগ ও মনের কথা। জমিতে ধানও বুনলেন রাহুল, ট্রাক্টরও চালালেন তিনি। রাহুলকে কাছে পেয়ে খুশি কৃষকরাও। সাম্প্রতিক সময়ে মানুষের মধ্যে গিয়ে কথা বলতে বারবার রাহুলকে দেখা গিয়েছে। বেশ কিছুদিন আগেই দিল্লির কারোলবাগে গাড়ির মেকানিক ও পার্টস বিক্রেতাদের সঙ্গে দেখা করেন তিনি। গ্যারাজের মধ্যে গিয়ে কথা বলেন মেকানিকদের সঙ্গে। এবার কৃষকদের সঙ্গেও মাঠে নেমে কথা বললেন এবং বীজও রোপন করলেন তিনি।

Releated Posts

স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে দেশজুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ বিজেপির

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপনের আগে রবিবার দেশের বিভিন্ন রাজ্যে ‘তিরঙ্গা যাত্রা’ শুরু করল ভারতীয়…

ByByNews Desk Aug 9, 2026

নিট বিতর্কে জেন জি-কে কিছু মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করেছিল: ধর্মেন্দ্র প্রধান

ভুবনেশ্বর, ৯ আগস্ট (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনের সময় কিছু মানুষ দেশের জেন জি প্রজন্মকে বিভ্রান্ত করার…

ByByNews Desk Aug 9, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026

গাজিয়াবাদে ২১ কেজি গাঁজা-সহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

গাজিয়াবাদ, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top