News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুলের মোদী পদবি মামলায় হাইকোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে যাওয়া ঘোষণা কংগ্রেসের
Image

রাহুলের মোদী পদবি মামলায় হাইকোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে যাওয়া ঘোষণা কংগ্রেসের

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.) : মোদী পদবি মামলায় গুজরাট হাইকোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন রাহুল গান্ধী । শুক্রবার গুজরাট হাইকোর্টে রাহুলের আবেদন খারিজের পর এমনই জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি । অন্যদিকে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে রীতিমতো হুঁশিয়ারির সুরে টুইটারে লিখেছেন, “আমরা রাজনৈতিক ও আইনত- দুই ভাবেই লড়াই চালাব।”

এদিন নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক করে প্রবীণ কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “আজ গুজরাট হাইকোর্ট রাহুল গান্ধীর সাজা স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিয়েছে। এটা খুবই হতাশাজনক। তবে এটা অপ্রত্যাশিত নয়। আমরা সুপ্রিম কোর্টে যাব।” তিনি আরও বলেন, “মানহানি আইনের বিষয়ে অন্য কোনও রায়ের সঙ্গে এটির কোনও মিল নেই।” রাহুল গান্ধীকে যে সাজা দেওয়া হয়েছে, সেটা আদতে ষড়যন্ত্র এবং বিরোধী কণ্ঠস্বর দমনের চেষ্টা বলেও তোপ দাগেন সিংভি। তাই এই লড়াই আদতে বাকস্বাধীনতা রক্ষার লড়াই বলেও দাবি প্রবীণ কংগ্রেস নেতার। তাই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়ে অভিষেক মনু সিংভি বলেন, শেষ পর্যন্ত শীর্ষ আদালত হল জনতার আদালত।
অভিষেক মনু সিংভির সুরেই মল্লিকার্জুন খাড়গে টুইটারে স্পষ্টত জানিয়েছেন, রাহুল গান্ধী সর্বদা সত্যের জন্য লড়াই চালিয়েছেন এবং ভবিষ্যতেও তাই করবেন। তাই কংগ্রেস আইনত ও রাজনৈতিক- উভয় দিক থেকেই লড়াই চালাবে। আবার প্রকৃত ঘটনা ও আইন অনুযায়ী সুপ্রিম কোর্টে গুজরাট হাইকোর্টের রায় ভুল প্রমাণিত হবে বলা দাবি কংগ্রেস নেতা পবন কুমার বনসলের।
প্রসঙ্গত, মোদী পদবি মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেয় গুজরাটের নিম্ন আদালত। যার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়েছে। যদিও রাহুলের কারাদণ্ড সাময়িকভাবে স্থগিত রেখেছে সুরাটের এক আদালত। এই পরিস্থিতিতে নিম্ন আদালতের দেওয়া ২ বছরের কারাদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাট হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু, এদিন তাঁর আবেদন খারিজ করে দেয় গুজরাট হাইকোর্ট।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top