News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৩-২৪ অর্থবছরের ২৭৬৫৪.৪ কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি ৬১১.৩ কোটি টাকা
Image

২০২৩-২৪ অর্থবছরের ২৭৬৫৪.৪ কোটি টাকার বাজেট পেশ, ঘাটতি ৬১১.৩ কোটি টাকা

আগরতলা,৭ জুলাই (হি.স.): ত্রিপুরা বিধানসভায় আজ ২০২৩-২৪ অর্থ বছরের ২৭৬৫৪.৪ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।তার মধ্যে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৬১১.৩ কোটি টাকা।২০২৩ -২৪ অর্থবছরে বাজেটে মূলধন ব্যয় অনুমান করা হয়েছে ৫৩৫৮.৭০ কোটি টাকা।ত্রিপুরা সরকারের বাজেটে মোট ১৩টি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার থেকে ত্রিপুরা বিধানসভা বাজেট অধিবেশন শুরু হয়েছে।এদিন অর্থমন্ত্রী জানিয়েছেন,এবার ২০২৩-২৪ অর্থবছরে ত্রিপুরা সরকার অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যতবাদী এবং বৃদ্ধি ভিত্তিক বাজেট পেশ করেছে।ত্রিপুরা রাজ্যের সকল অংশের জনগণের সুযোগ সুবিধা কথা মাথায় রেখে বাজেট পেশ করেছে।

এদিন তিনি আরও বলেন,২০২২-২৩ অর্থ বর্ষে ত্রিপুরার জিএসডিপি ছিল ৮.৮০ শতাংশ, যা জাতীয় স্তরে ৭.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।চলতি অর্থবছরে ত্রিপুরার অর্থনীতি প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করে বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা সহ ১৩টি নতুন পরিকল্পনার প্রস্তাব বাজেটে রয়েছে।২০২৩-২৪ অর্থবছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সাত হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।মুখ্যমন্ত্রী আদিবাসী উন্নয়ন মিশন প্রকল্পের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।তাছাড়া মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে নতুন পরিকল্পনার প্রস্তাব বাজেটে পেশ করা হয়েছে । এই যোজনায়  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ১০০ জন ছাত্রীদের একটি করে স্কুটি প্রদান করা হবে।
তাছাড়া যুবকদের কাজে দক্ষ করার জন্য মুখ্যমন্ত্রী দক্ষিণ উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি টাকা এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে ১২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।

Releated Posts

তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…

ByByReshmi Debnath Jun 29, 2026

কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: রাজ্য অতিথিশালার মিলনায়তনে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এক পর্যালোচনা সভা…

ByByReshmi Debnath Jun 29, 2026

আগরতলায় কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রীর পরিদর্শন, খতিয়ে দেখলেন বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী সোমবার আগরতলার বিভিন্ন নারী ও শিশু কল্যাণমূলক…

ByByReshmi Debnath Jun 29, 2026

উত্তর ত্রিপুরায় ৭.৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

আগরতলা, ২৯ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। দামছড়া থানার উদ্যোগে চালানো নিয়মিত যানবাহন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top