News Flash

Image

গাড়ির ধাক্কায় মৃত্যু এক মহিলার

আগরতলা, ৬ জুলাই (হি.স.):ধর্মীয় অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে তেলের ট্যাঙ্কার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলার। বৃহস্পতিবার সকালে তেলিয়ামুড়া অম্পি চৌমুহনীর স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছে। দমকলকর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়ার মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষনা করেন।পুলিশ জানিয়েছেন ,ঘাতক গাড়ির চালক প্রথমে পালিয়ে গেলেও পরবর্তী সময়ে থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন।

মৃতার স্বামী জানিয়েছেন, কল্যানপুরে ধর্মীয় অনুষ্ঠানে সেরে আজ সকালে রানীরবাজার থানাধীন মোহনপুরের নিজ বাসভবনে উদ্দ্যেশে ফিরছিলেন উমা রানী দেবনাথ গোস্বামী।তেলিয়ামুড়া অম্পি চৌমুহনীতে এসে অটো থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় টিআর০১জেড১৬৭২ নম্বরের জ্বালানির ট্যাঙ্কার উমা রানীকে সজোরে ধাক্কা দিয়েছিল।সাথে সাথে উমা রানী রাস্তায় লুটিয়ে পড়েছিলেন।স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছিল। ঘাতক গাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন। দমকলকর্মীরা আহত উমা রানীকে উদ্ধার করে তেলিয়ামুড়ার মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
পুলিশ জানিয়েছেন, ঘাতক গাড়ির চালক প্রথমে পালিয়ে গেলেও পরবর্তী সময়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

Releated Posts

ত্রিপুরায় ৭২ ঘণ্টার ধর্মঘট শুরু, খোয়াই ও তেলিয়ামুড়ায় সড়ক-রেল অবরোধ

আগরতলা, ১২ জুন : পুনর্বাসন চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ-এর ডাকা ৭২ ঘন্টার বনধকে ঘিরে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top