News Flash

  • Home
  • দেশ
  • তদন্ত কোন পথে, নিজাম প্যালেসে বৈঠকে সিবিআই কর্তারা
Image

তদন্ত কোন পথে, নিজাম প্যালেসে বৈঠকে সিবিআই কর্তারা

কলকাতা, ৪ জুলাই (হি স)। একাধিক দুর্নীতির তদন্তের মধ্যে মঙ্গলবার বৈঠকে বসেন সিবিআই কর্তারা। কলকাতায় সিবিআইয়ের মূল দফতর নিজাম প্যালেসে বৈঠকে যোগ দেন তাঁরা।

রয়েছেন সিবিআইয়ের কলকাতা জোনের নতুন অ্যাডিশনাল ডিরেক্টর মনোজ শশীধর। সিবিআই সূত্রে খবর, কয়লা, গরু, শিক্ষায় নিয়োগের মতো একাধিক দুর্নীতির ঘটনার তদন্তারীদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। তদন্তে অগ্রগতি কী, তা নিয়েই পর্যালোচনা করতে এই বৈঠক বলে জানা গিয়েছে। সামগ্রিক তত্বাবধানে আছেন সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগর।

রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই। পাশাপাশি তদন্ত চালাচ্ছে আরও একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গরুপাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে গত বছরের ২৩ জুলাই প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পরে এই মামলায় পার্থবাবুকে গ্রেফতার করে সিবিআইও।

কয়লা পাচার মামলায় গত বছর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এই মামলায় সক্রিয় ইডিও। এমন আবহে তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠকে বসেন সিবিআই কর্তারা।

Releated Posts

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026

গাজিয়াবাদে ২১ কেজি গাঁজা-সহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

গাজিয়াবাদ, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ…

ByByNews Desk Aug 9, 2026

নাগপুর রেলস্টেশনে ৩ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত, গ্রেফতার এক

নাগপুর, ৯ আগস্ট (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে মহারাষ্ট্রের নাগপুর রেলস্টেশন থেকে এক ট্রেনযাত্রীর কাছ…

ByByNews Desk Aug 9, 2026

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top