News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা : জলে ডুবে দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু
Image

ত্রিপুরা : জলে ডুবে দুই শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ৪ জুলাই (হি. স.) : বিধাতার নিষ্ঠুর পরিহাসে চারিদিকে শুধুই আর্তনাদ। সাতসকালে দুই ফুটফুটে শিশুর জলে ডুবে মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে খোয়াই জেলায় তেলিয়ামুড়া মহকুমা। ওই মহকুমার অন্তর্গত মঙ্গলজয় পাড়ায় খেলার সময় সকলের চোখের আড়ালে পুকুরে পড়ে যায় এলিসা রূপিণী(৪ বছর ৭ মাস) এবং এমি দেববর্মা(৪)। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে মৃত শিশুদের বুকে আগলে নিয়ে বাবা-মার আর্তনাদে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলজয় পাড়া এলাকার বাসিন্দা বিকাশ রূপিনীর কন্যা এলিসা রূপিণী এবং দ্বারকা দেববর্মার কন্যা এমি দেববর্মার আজ জলে ডুবে মৃত্যু হয়েছে। পুলিশের কথায়, আজ সকালে বাড়ির পাশেই একসাথে খেলা করছিল দুই শিশু কন্যা। তাদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। সকলের চোখের আড়ালে খেলতে গিয়ে দুই শিশু পুকুরে পড়ে যায়। বাড়ির মানুষ টের পেয়ে পুকুর থেকে দুই শিশুকন্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু, তার আগেই সব শেষ হয়ে গেছে। হাসপাতালে নেওয়ার চিকিৎসকরা দুইজনকেই মৃত বলে ঘোষণা দিয়েছেন। ফুটফুটে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে মঙ্গলজয় পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। 

Releated Posts

আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুন: আস্থা ও বিশ্বাস মানুষের জীবনকে আলোকিত করে, আর আধ্যাত্মিক চেতনা সমাজকে সঠিক পথের দিশা দেখায়।…

ByByReshmi Debnath Jun 17, 2026

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top