News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে অমিত শাহ সকাশে পুষ্কর ধামি, কানওয়ার যাত্রা-সহ নানা বিষয়ে বার্তালাপ উভয়ের মধ্যে
Image

দিল্লিতে অমিত শাহ সকাশে পুষ্কর ধামি, কানওয়ার যাত্রা-সহ নানা বিষয়ে বার্তালাপ উভয়ের মধ্যে

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার গভীর রাতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন পুষ্কর সিং ধামি। কানওয়ার যাত্রা-সহ বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কানওয়ার যাত্রা সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে অবগত করেছেন পুষ্কর ধামি, এছাড়াও জোশীমঠে পুনর্বাসনের কাজ সম্পর্কেও অবহিত করেছেন তিনি।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং উত্তরাখণ্ড (অভিন্ন দেওয়ানি বিধি) ইউসিসি ড্রাফটিং কমিটির চেয়ারপার্সন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই সোমবার গভীর রাতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড দেশের অভিন্ন দেওয়ানি বিধি-র টেমপ্লেট হয়ে উঠতে চলেছে।

Releated Posts

ঝাড়খণ্ডে পরীক্ষা নিয়ে ছাত্র আন্দোলন ১৬ দিনে, সরকারের বিরুদ্ধে ‘ফাঁকা প্রতিশ্রুতি’র অভিযোগ

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রদের আন্দোলন রবিবার ১৬ দিনে পড়ল। তবে আন্দোলন প্রত্যাহারের কোনও লক্ষণ নেই।…

ByByNews Desk Aug 9, 2026

গাজিয়াবাদে ২১ কেজি গাঁজা-সহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

গাজিয়াবাদ, ৯ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ…

ByByNews Desk Aug 9, 2026

নাগপুর রেলস্টেশনে ৩ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত, গ্রেফতার এক

নাগপুর, ৯ আগস্ট (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে মহারাষ্ট্রের নাগপুর রেলস্টেশন থেকে এক ট্রেনযাত্রীর কাছ…

ByByNews Desk Aug 9, 2026

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top