News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্না শিক্ষা ভবনে
Image

কলেজের ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্না শিক্ষা ভবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷  ডিগ্রী কলেজে ছাত্রদের ফি বৃদ্ধি করার প্রতিবাদে সোমবার শিক্ষা ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম৷
জ্যের সরকারি ডিগ্রী কলেজে ছাত্রদের ফি ৩১০ টাকা থেকে   বাড়িয়ে ১২৬২ টাকা করা হয়েছে৷ বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে সোমবার অল ইন্ডিয়া প্রগ্রেসিভ স্টুডেন্ট ফোরাম এর পক্ষ থেকে শিক্ষা ভবনে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করতে যায়৷ কিন্তু অধিকর্তা ডেপুটেশনকারীদের সাথে দেখা না করাতে তারা শিক্ষা ভবন চত্বরে বিক্ষোভ  দেখান৷এদিন ডেপুটেশনকারীরা সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে জানান  ফি প্রত্যাহার নিয়ে অধিকর্তার সাথে কথা বলতে গেলেও অধিকর্তা তাদেরকে কোন রকম আশ্বাস দেননি৷ তাই তারা বাধ্য হয়ে শিক্ষা ভবন চত্বরে বিক্ষোভ দেখান বলে জানান৷ অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করে না নিলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছে৷

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top