News Flash

  • Home
  • দেশ
  • প্রার্থীদের হলফনামা প্রকাশ করতে হবে, কমিশনকে নির্দেশ হাই কোর্টের
Image

প্রার্থীদের হলফনামা প্রকাশ করতে হবে, কমিশনকে নির্দেশ হাই কোর্টের

কলকাতা, ৩ জুলাই (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে আরও ৬০ হাজার আসনের প্রার্থীর হলফনামা প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ভোটের আর পাঁচ দিন বাকি। ফলে কমিশনের হাতে হলফনামা প্রকাশের জন্য রয়েছে মাত্র চার দিন সময়।
গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের হলফনামা প্রকাশের আর্জি জানিয়ে হাই কোর্টে মামলাটি করেন দেবপ্রসাদ নস্কর। তাঁর হয়ে মামলা লড়ছেন আইনজীবী শামিম আহমেদ। উচ্চ আদালতের এই নির্দেশের ফলে ভোটের আগে পাঁচ দিনে আরও ৬০ হাজার আসনের প্রার্থীর হলফনামা প্রকাশ করতে হবে কমিশনকে। এই আসনগুলিতে মোট প্রার্থীর সংখ্যা হবে দেড় লক্ষেরও বেশি। পাঁচ দিনে এত প্রার্থীর হলফনামা প্রকাশ করার নির্দেশে চাপের মুখে কমিশন।

পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থীদের হলফনামা প্রকাশ করে কমিশন। গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের হলফনামা প্রকাশ করা হয় না। গ্রাম পঞ্চায়েতে প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণেই হলফনামা দেয় না কমিশন।
কমিশনের যুক্তি, ভোটের আগে স্বল্প সময়ে এত প্রার্থীর হলফনামা দেওয়া সম্ভব নয়। কিন্তু এ বছর গ্রাম পঞ্চায়েতের সেই সব প্রার্থীর হলফনামাও প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

সোমবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি জানান, শুধু পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের প্রার্থীদের হলফনামা প্রকাশ করলেই হবে না। সব গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর হলফনামাও প্রকাশ্যে আনতে হবে।
বিচারপতি সিংহের পর্যবেক্ষণ, ভোটাররা যে প্রার্থীদের ভোট দেবেন, তাঁদের সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা দরকার। হলফনামা দেখে প্রার্থী সম্পর্কে অনুমান করতে পারবেন ভোটাররা। তাই সকলের হলফনামা প্রয়োজন।

Releated Posts

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026

‘চিপস থেকে জাহাজ’, আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল রাজনাথের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ক্রমশ জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে কৌশলগত স্বনির্ভরতা অর্জনের জন্য দেশের অভ্যন্তরে প্রতিরক্ষা…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top