News Flash

Image

বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বীরভূম, ৩ জুলাই (হি. স.) : স্বভাবসিদ্ধভাবে ফোনে বক্তব্য রাখার সময় বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারচুয়াল সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সভা থেকে কেন্দ্রকে তুলোধোনা করলেন তিনি। কেন্দ্রীয় বঞ্চনা, বকেয়া পাওনা নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘রাজ্য সরকার মানুষের জন্য অনেক কাজ করছে। ভোট এলে বিজেপির দেখা মেলে। ভোটের আগে কেউ কেউ এসে টাকা ও মদ দেবে। কিন্তু তাঁকে সারা বছর খুঁজে পাওয়া যাবে না। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ক্রমশ। গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু এই সবের কোনও সুরাহা নেই। কেউ যদি কোথাও কোনও ভুল কাজ করে, তবে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান। আমরা ব্যবস্থা নেব।’

বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তৃণমূলের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়েও এদিন সাধারণ মানুষকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘মনে রাখবেন, সরকার কাজ করার জন্য কারও থেকে কোনও টাকা নেয় না। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজসাথী সবই সরকার দেয়। এটার জন্য কাউকে টাকা দেবেন না। এটা আপনাদের অধিকার, এর জন্য কাউকে কোনও টাকা দেবেন না।’

Releated Posts

কর্ণাটক বিধানসভা ও পরিষদের প্রিসাইডিং অফিসার পদে মনোনয়ন জমা জিএস পাটিল ও সেলিম আহমেদের

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): কর্ণাটক বিধানসভার স্পিকার পদে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন কংগ্রেস বিধায়ক জিএস পাটিল। মুখ্যমন্ত্রী ডিকে…

ByByNews Desk Aug 13, 2026

কলকাতার সরকারি হাসপাতালে মহিলা নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার কেন্দ্রীয় অংশে অবস্থিত রাজ্য সরকারের এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার রহস্যজনক পরিস্থিতিতে…

ByByNews Desk Aug 13, 2026

কর্ণাটক বন্‌ধ প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে কন্নড় সংগঠনগুলি: শিবকুমার

বেঙ্গালুরু, ১৩ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুকে কাবেরী নদীর জল ছাড়ার প্রতিবাদে ডাকা কর্ণাটক বন্‌ধ প্রত্যাহার করা হবে বলে কন্নড়…

ByByNews Desk Aug 13, 2026

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top