News Flash

  • Home
  • খেলা
  • সন্দীপ দাহাদের তত্ত্বাবধানে সিনিয়র মহিলা ক্রিকেটারদের প্রস্তুতি শুরু
Image

সন্দীপ দাহাদের তত্ত্বাবধানে সিনিয়র মহিলা ক্রিকেটারদের প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।।শুরু হলো প্রস্তুতি। সিনিয়র মহিলা ক্রিকেটারদের। জাতীয় আসরের জন্য ত্রিপুরা দল গঠনের জন্য। ৩৯ জন ক্রিকেটার শিবিরে ডাক পেলেও রবিবার উদয়পুরের তনুশ্রী সাহা এবং মেঘা সরকার ছাড়া বাকি ৩৭ জন ক্রিকেটার রিপোর্ট করেছিলেন। জানা গেছে, পরীক্ষার জন্য দুজন যোগ দিতে পারেননি শিবিরে। পরীক্ষার শেষেই যোগ দেবেন। এছাড়া ভিন রাজ্য থেকে ট্রায়ালে যোগ দেন হেনা হরচন্দ্রাণী এবং রেশ্মা নায়েক। প্রথম দিনে কন্ডিশনিং হয়েছিলো ক্রিকেটারদের। সোমবার থেকে শুরু হয় প্রস্তুতি। ক্রমাগত বৃষ্টিতে এম বি বি মাঠের অবস্থা ভালো না থাকায় ইন্ডোরে হয় অনুশীলন। এর আগে মাঠে হয় কন্ডিশনিং। চিফ কোচ সন্দীপ দাহাদের তত্বাবধানে। দলের চিফ কোচ সন্দীপ দাহাদ মরশুমে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী। শিবিরে এছাড়া কোচ হিসাবে থাকবেমন রূমা দাস, সন্দীপ ব্যানার্জি এবং শুভ্র পাল। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হর্ষিতা কৃষ্ণমূর্তি, ফিজিও হিরালী দেববর্মা, পাপিয়া দেবনাথ এবং ম্যানেজার নির্বাচিত হয়েছেন অনামিকা দেবনাথ। শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:‌ অন্নপূর্ণা দাস, মৌচৈতি দেবনাথ, প্রীয়াঙ্কা আচার্য, ঋজু সাহা, নিকিতা দেবনাথ, মামন রবি দাস, মৌটুসী দে, শিউলি চক্রবর্তী, ইন্দ্ররাণী জমাতিয়া, সুরভি রায়,অম্বিকা দেবনাথ, রূম্পা সিনহা, সুপ্রিয়া দাস,মেঘা সরকার, প্রীয়াঙ্কা নোয়াতিয়া, অন্তরা দাস, পূজা দাস, তনুশ্রী সাহা, শিল্পী দেবনাথ, জুয়েল ভোয়াল, প্রীয়াঙ্কা দাস, সেবিকা দাস, মমিতা দেব, মাম্পি দেবনাথ, দেবাদ্রিতা দেব, অনামিকা দাস, হিরামণী গৌর, প্রীয়া সূত্রধর, রূমা দাস, নিবেদিতা দাস, টুম্পা দাস, পূজা পাল,প্রীয়া ত্রিপুরা, সুইটি সিনহা, সুলক্ষ্মনা রায় এবং ঝুমকি দেবনাথ।  

Releated Posts

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026

মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং, পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি; তদন্ত চালাচ্ছে পুলিশ

ভোপাল, ৩০ জুন (আইএএনএস): পরিবারের বাড়িতে কর্মরত এক ব্যক্তীকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন ক্রিকেটার শশাঙ্ক সিং। মঙ্গলবার তিনি…

ByByNews Desk Jun 30, 2026

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top