News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  ডম্বুরনগরে রাস্তার বেহাল অবস্থা, হেলদোল নেই প্রশাসনের
Image

 ডম্বুরনগরে রাস্তার বেহাল অবস্থা, হেলদোল নেই প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷  ডুম্বুর নগর ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজের  জয়কিশোর প্রধান পাড়া বেহাল রাস্তা সংস্কারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি  করেছেন এলাকাবাসী৷  অন্যতায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার হুমকি দিয়েছেন৷ ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার ডুম্বুর নগর ব্লকের অন্তর্গত নারায়ণপুর এডিসি ভিলেজের  জয়কিশোর প্রধান পাড়া৷ এটি ভিলেজ এলাকার মধ্যে সবচেয়ে পুরানো একটি পাড়া৷ এরপরও পাড়ার মানুষ এখনো ভালো রাস্তা ঘাট থেকে বঞ্চিত৷ অথচ পাড়াটি গন্ডাছড়া মহকুমা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে৷ এলাকাবাসীরা জানিয়েছেন জয়কিশোর প্রধান পাড়া হইতে মোহিনী পাড়ার রাস্তাটির দীর্ঘ বছর ধরে বেহাল অবস্থা৷ রাস্তা সংস্কারের জন্য দুই পাড়ার জাতি জনজাতি সম্প্রদায়ের সাধারণ মানুষজনেরা পঞ্চায়েতে, এমনকি ব্লক কর্তৃপক্ষের নিকট বেশ কয়েকবার দাবি জানিয়েছিলেন৷ কিন্তু কোন কাজ হয়নি৷ বর্তমানে বর্ষার সময় রাস্তার অবস্থা আরো মারাত্মক আকার ধারণ করেছে৷ বেহাল রাস্তা ধরে যানবাহন যাতায়াতে অসুবিধা হচ্ছে৷ কোন কোন যানবাহন চালকরা বেহাল এই রাস্তা ধরে যাতায়াত করতে চাইছে না৷ যদিও হাতে গোনা দুই একটি যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যায়৷ রাস্তার বেহাল দশার কারনে অসুস্থ রোগী থেকে শুরু করে সুকলের ছাত্র-ছাত্রীরা চলাফেরা করতে সমস্যায় পড়তে হচ্ছে৷ শুধু তাই নয়, সরকারি ঘর প্রাপক’’রা ইট, বালি, সিমেন্ট, রড প্রভৃতি সামগ্রী নিয়ে যেতে পারছে না৷ যার ফলে বেনি ফিসারিগন ঘর পেয়েও ঘর তুলতে পারছে না৷ অন্যদিকে, ব্লক কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে ঘরের কাজ শেষ করতে চাপ দিচ্ছে৷ এমতাবস্থায় ঘর প্রাপকরা পড়েছে মহা বিপদে৷ এলাকাবাসীরা জানিয়েছেন অতি দ্রুত রাস্তা সংস্কার করা না হলে আগামী দিনে পাড়ার মানুষ সঙ্ঘবদ্ধ হয়ে গন্ডাছড়া রইস্যাবাড়ি রাস্তায় পথ অবরোধে বসবে৷ এখন দেখার প্রশাসন রাস্তা সংস্কারে কোন উদ্যোগ গ্রহণ করে কিনা তার দিকে তাকিয়ে আছে গোটা পাড়ার সাধারণ মানুষ৷

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top