News Flash

Image

কুমারঘাটে বিস্তর পরিমানে গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷  বহিঃরাজ্যে গাঁজা পাচার ভেস্তে দিলো পুলিশ৷  কুমারঘাট থানার পুলিশ বেত ছড়া এলাকায় একটি লরি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে৷৷  উদ্ধার বিপুল পরিমান শুকনো গাঁজা৷ রবিবার প্রায় দুই কোটি পঁচিশ লক্ষ টাকার মাদক উদ্ধার করে সাফল্য দেখিয়েছে কুমারঘাট থানার পুলিশ৷ এদিন পুলিশের কাছে খবর ছিলো ত্রিপুরা থেকে গাঁজা পাঁচার করা হবে রাজ্যের বাইরে৷ সেই খবরের ভিত্তিতে কুমারঘাট থানাধীন বেতছড়া এলাকায় বহিঃরাজ্যের ঙ্ছ০১-ঞ্চঙ্খ-০৩৮৮ একটি কনটেনার গাড়িকে আটক করে পুলিশ৷ যদিও পুলিশের আঁচ পেয়ে গাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ি চালক৷  গাড়িতে তল্লাশি চালিয়ে ষাট পেকেটে পনেরোশো কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানিয়েছেন উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় দু-কোটি পঁচিশ লক্ষ টাকা৷ তবে এই ঘটনায় এখনো পর্যন্ত নেই কোন গ্রেপ্তার৷    মাদক বিরোধী আইনে মামলা নিয়ে পুলিশি তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন জেলার এসপি৷

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top