News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাঁধের কাজ করতে গিয়ে পায়ে দড়ি পেঁচিয়ে নদীতে তলিয়ে মৃত্যু শ্রমিকের
Image

বাঁধের কাজ করতে গিয়ে পায়ে দড়ি পেঁচিয়ে নদীতে তলিয়ে মৃত্যু শ্রমিকের

মাটিগাড়া, ২ জুলাই (হি.স.): বালাসনে বাঁধের কাজ করতে গিয়ে পায়ে দড়ি পেঁচিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম ফজলুল করিম। তিনি ময়নাগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, রবিবার নৌকোতে বাঁধের কাজের সরঞ্জাম নিয়ে নদী পারাপার করছিলেন ফজলুল। সেই সময় পায়ে দড়ি পেঁচিয়ে তিনি নদীতে পড়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বালাসন নদীতে বাঁধের কাজ শুরু হয়েছে। কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা এসেছেন। প্রতীপ ভৌমিক নামে এক শ্রমিক জানান, বাঁধের কাজের জন্য সারাদিনে বারবার নদী পারাপার করতে হয়। সেইমতো এদিন বেলা সাড়ে ৩টা নাগাদ নৌকোতে বেশ কিছু দড়ি, বাঁধ তৈরির সরঞ্জাম নিয়ে নদী পারাপার করছিলেন ফজলুল। সেই সময় হঠাৎই পায়ে দড়ি পেঁচিয়ে ফজলুল বেসামাল হয়ে নদীতে পড়ে যান। ফজলুলকে বাঁচানোর চেষ্টাও করেন তাঁরা। কিন্তু জলের তোড়ে নিখোঁজ হয়ে যান তিনি। পরে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে ফজলুলের দেহ ভেসে ওঠে। ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।- হিন্দুস্থান সমাচার/ কাকলি

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top