News Flash

  • Home
  • খেলা
  • নর্থ-ইস্টকে পর্যুদস্ত করে দলীপ ট্রফির সেমিফাইনালে উত্তরাঞ্চল
Image

নর্থ-ইস্টকে পর্যুদস্ত করে দলীপ ট্রফির সেমিফাইনালে উত্তরাঞ্চল

উত্তরাঞ্চল: ৫৪০/৮(ডি.), ২৫৯/৬(ডি.)

উত্তর-পূর্বাঞ্চল: ১৩৪, ১৫৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই।। প্রত্যাশিত জয় ছিনিয়েই সেমিফাইনালে উত্তরাঞ্চল। একপ্রকার পর্যুদস্ত হয়েছে উত্তর-পূর্বাঞ্চল। ‌ ইনিংস সহ বিশাল রানের ব্যবধানে জয়ী হওয়ার কথা ছিল উত্তরাঞ্চল। ৮ উইকেটে ৫৪০ রানে ইনিংস ঘোষণা করার পর উত্তর-পূর্বাঞ্চলের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় মনে হয়েছে ম্যাচ উত্তরাঞ্চলের হাতের মুঠোই। ফলোয়নে খেলতে বাধ্য করার সুযোগ পেয়েও উত্তরাঞ্চলের ব্যাটসম্যানরা আরও একটু ব্যাটিং প্র্যাকটিসের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৬ উইকেটে ২৫৯ রানে ফের ইনিংস ঘোষণা করে দেয়। উত্তর পূর্বাঞ্চল ২ ইনিংসে যথাক্রমে ১৩৪ এবং ১৫৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়‌। বেটিং ব্যর্থতাই এক্ষেত্রে অন্যতম কারণ।

সামগ্রিক খেলায় ব্যাটিং সাফল্যে উত্তরাঞ্চলের তিন তিন জনের প্রথম ইনিংসে শতক, দ্বিতীয় ইনিংসেও তিনজনের অর্ধ শতক উত্তরাঞ্চল মূলতঃ রানের পাহাড় গড়ে তুলতে সক্ষম হয়। অপরদিকে বোলাররাও দারুন সাফল্য পেলে উত্তর পূর্বাঞ্চলের ব্যাটসম্যানরা অল্পেতে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হয়। শেষ পর্যন্ত উত্তরাঞ্চল ৫১১ এর মতো বিশাল পরিমাণ রানের ব্যবধানে উত্তর-পূর্বাঞ্চলকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। আগামী পাঁচ জুলাই থেকে উত্তরাঞ্চল সেমিফাইনালে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে খেলবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top