News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধে খাদ্য দপ্তরের অভিযান
Image

এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধে খাদ্য দপ্তরের অভিযান

আগরতলা, ১ জুলাই (হি.স.) : এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে অভিযানে নামলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। শনিবার হাঁপানিয়া বাজার সহ আমতলী বাজারের বিভিন্ন ফাস্টফুড ও মিষ্টি দোকানে অভিযান চালিয়েছে সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তর।

এদিন জনৈক খাদ্য দপ্তরের আধিকারিক জানিয়েছেন, শনিবার হাঁপানিয়া বাজার সহ আমতলী বাজারের বিভিন্ন ফাস্টফুড ও মিষ্টি দোকান মিলে প্রায় ২৫টি দোকানে হানা দিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৮টি এলপিজি সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মূলত বাজারে এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করতে এই অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে এলপিজি সিলিন্ডার মজুত করে রাখা দোকান মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top