News Flash

Image

ক্ষতির মুখ দেখছেন গন্ডাছড়ার জুম চাষীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ জুম চাষ করে ক্ষতির সম্মুখীন  জুমিয়া পরিবার৷ ঘটনা ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন ভিলেজের রামলোচন পাড়ায়৷  গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন ভিলেজের রামলোচন    ভিলেজের বাসিন্দা বাবু জয় রিয়াং তার আড়াই কানি টিলা ভূমিতে জুম চাষ করেন৷ কিন্তু এই বছর সময় মতো বৃষ্টিপাত না হওয়ার কারণে জুম ফসলের ব্যাপক ক্ষতি হয়৷ তিনি আরো জানান জুম ক্ষেতে ধান চাষের পাশাপাশি মক্কা, মিষ্টি কুমোর, মামরা প্রভৃতি রকমারি ফল, সবজিও চাষ করেন৷ কিন্তু এই বছর অনাবৃষ্টির কারণে জুমের ফলন ভালো হয়নি৷ স্বাভাবিক ভাবেই এই বছর জুম চাষ করে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়তে হয়৷ তিনি আরো জানান ৮ জন ছেলে-মেয়ে সহ তাদের ১০ জনের পরিবার৷ দরিদ্র সীমার নিচে বসবাসকারী এই জনজাতি পরিবারটি শুধুমাত্র জুম চাষের উপর নির্ভরশীল৷ এবছর জুম ভালো না হওয়ার কারণে আগামী কিছু দিনের মধ্যে তাদের সংসারে নেমে আসবে দুর্বিষহ অবস্থা৷ এমত অবস্থায় কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য তিনি সরকারের  কাছে সাহায্য সহযোগিতার আর্জি জানান৷

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top