নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ খোয়াই সুভাষ পার্ক কোহিনুর প্রাঙ্গণ থেকে আটক মোবাইল চোর৷ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ সুভাষ পার্কের কোহিনুর কমপ্লেক্সে দুলাল দেবের মোবাইল দোকানে একটি মোবাইলের লক ভাঙ্গাতে এসে অপর একটি মোবাইল দোকান থেকে চুরি করে নিয়ে চম্পট দেয় বাপন দেববর্মা৷ পরবর্তীতে দোকানের মালিক টের পেয়ে তাকে খোঁজাখুঁজি করেও তাকে পাকড়াও করতে সফল হয়নি৷ শুক্রবার দুপুর বারোটা নাগাদ সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত হওয়া বাপন দেববর্মা নামে এই মোবাইল চোরকে খোয়াই কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে হাতেনাতে পাকড়াও করে সুভাষ পার্ক এলাকার ব্যবসায়ীরা৷ মুহূর্তের মধ্যেই মোবাইল চোরকে কেন্দ্র করে ভিড় জমে যায় খোয়াই সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে৷ তাকে জিজ্ঞাসা করা হলে সে স্বীকার করে মোবাইলটি চুরি করেছে৷ তার নাম বাপন দেববর্মা, বাড়ি আগরতলা৷ পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ তাকে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় সুভাষ পার্ক আউট পোস্টে৷ নেশা করার জন্য অর্থ জোগাড় করতে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তারা৷ সারা রাজ্যের সঙ্গে খোয়াইতেও চুরির ঘটনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে৷

খোয়াইয়ে মোবাইল চোর আটক
Tags:
Releated Posts
সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের
আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…
আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক
আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…
রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী
আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…
উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন : সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…


















