News Flash

Image

খোয়াইয়ে মোবাইল চোর আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷  খোয়াই সুভাষ পার্ক কোহিনুর প্রাঙ্গণ থেকে আটক মোবাইল চোর৷  তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ সুভাষ পার্কের কোহিনুর কমপ্লেক্সে দুলাল দেবের মোবাইল দোকানে একটি মোবাইলের লক ভাঙ্গাতে এসে অপর একটি মোবাইল দোকান থেকে চুরি করে নিয়ে চম্পট দেয় বাপন দেববর্মা৷ পরবর্তীতে দোকানের মালিক টের পেয়ে তাকে খোঁজাখুঁজি করেও তাকে পাকড়াও করতে সফল হয়নি৷ শুক্রবার দুপুর বারোটা নাগাদ সিসিটিভি ফুটেজের মাধ্যমে সনাক্ত হওয়া বাপন দেববর্মা নামে এই মোবাইল চোরকে খোয়াই কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে হাতেনাতে পাকড়াও করে সুভাষ পার্ক এলাকার ব্যবসায়ীরা৷ মুহূর্তের মধ্যেই মোবাইল চোরকে কেন্দ্র করে ভিড় জমে যায় খোয়াই সুভাষ পার্ক কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গনে৷ তাকে জিজ্ঞাসা করা হলে সে স্বীকার করে মোবাইলটি চুরি করেছে৷  তার নাম বাপন দেববর্মা, বাড়ি আগরতলা৷ পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ তাকে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় সুভাষ পার্ক আউট পোস্টে৷ নেশা করার জন্য অর্থ জোগাড় করতে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তারা৷ সারা রাজ্যের সঙ্গে খোয়াইতেও চুরির ঘটনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে৷

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top